কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের আয়োজনে শহীদদের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দেশকে স্বৈরাচার মুক্ত করতে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত ও আহতদের আরোগ্য কামনায় এ দোয়া মাহফিল ১৭ (আগষ্ট) বিকালে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনলাইন প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক আকতার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরওয়ার সাঈদের সঞ্চালনায় এ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট জি, এম আশেক উল্লাহ, আইনজীবী আবু সিদ্দিক ওসমানী, সাংগঠনিক সম্পাদক ইসলাম মাহমুদ, উখিয়া অনলাইন প্রেস ক্লাব সভাপতি শফিক আজাদ ও সেক্রেটারি জসিম আজাদ প্রমূখ।
উক্ত দোয়া মাহফিলে বৈষম্য বিরোধী আন্দোলনের শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন।







