ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড় স্রোতে নেমে আসা প্রবল স্রোতে ভেসে আসা এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
পেকুয়ার উপজেলার টইটং ইউনিয়নে ১নং ওয়ার্ডের মালগারা এলাকার ছড়া থেকে তাকে উদ্ধার করা হয়।
শনিবার (১৭ আগস্ট) বিকাল ৩ টার দিকে মৃত শিশুকে স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয়রা উদ্ধার করেছে।
নিহত শিশু বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের গজ্জইন্না পাড়া এলাকার আমির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত থেকে ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড় থেকে প্রবাহমান ছড়ার প্রবল স্রোতের পানি নামছিলো। এসময় পাহাড়ের পানির সাথে ভেসে আসা লেবু নিতে গিয়ে মিয়া মার্কেট সংলগ্ন কালভার্টের নীচে পড়ে যায় শিশুটি।
তাৎক্ষণিক স্থানীয় উপস্থিত জনতা অনেক খোঁজাখুঁজি করে পায়নি। পরে নিহতের পরিবার ও স্বজনরা পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে তাঁর সন্ধান পায়।
স্থানীয় ইউপি সদস্য আবদুল জলিল জানান, দুপুরের দিকে বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড থেকে ১১ বছরের ১ টি ছেলে পনির স্রোতে ভেসে আমার ওয়ার্ডের মালগারা এলাকায় প্রবাহমান ছড়ার একটি গাছের সাথে আঁটকে যায়। স্থানীয়রা তাকে দেখতে পেয়ে আমাকে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে, ছুটে গিয়ে শিশুর নিতর দেহ উদ্ধার করি। পরে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। শিশুর মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।







