শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

নিজ অফিসকক্ষে চারঘন্টা ধরে অবরুদ্ধ টিএইচও ডাঃ শোভন দত্ত

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
বুধবার, ১৪ আগস্ট ২০২৪
0 0
নিজ অফিসকক্ষে চারঘন্টা ধরে  অবরুদ্ধ টিএইচও ডাঃ শোভন দত্ত
0
SHARES
306
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন ১৮টি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে কমর্রত মাল্টিপারপাস হেল্থ ভলান্টিয়ার’ (এমএইচবি)
এর ৩১৫ জন মাঠকর্মীর বেতনের ৩৪ লাখ টাকা লুটপাটের মহোৎসব চলছে বলে অভিযোগ উঠেছে ।

প্রকল্পের অধীনে দুইমাস আগে ৩১৫ মার্ঠকমীর নামে বরাদ্দকৃত বেতনের সমৃদয় টাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক সৈয়দ হোছাইন ছাড় করে আনলেও এতদিন মাঠকর্মীদের মাঝে বিতরণ করেননি। উল্টো স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ শোভন দত্তের ইশারায় সিএইচসিপি পদবিধারী চারজনের একটি সিন্ডিকেট চক্র সুযোগ বুঝে প্রতিজন এমএইচবি কর্মীকে বেতনের ১০ হাজার ৮০০ শত টাকার বদলে ৮ হাজার টাকা কিংবা আরও কম টাকা বিতরণ করে বরাদ্দের সিংহভাগ টাকা আত্মসাতে মেতে উঠেছে।

এ অবস্থায় আত্মসাত চেষ্টার বিষয়টি জানতে পেরে গতকাল বুধবার (১৪ আগস্ট) সকাল এগারোটার দিকে বেতন বঞ্চিত এমএইচবির নারী পুরুষ মাঠকর্মীরা জড়ো হতে থাকে। একপর্যায়ে দেড়শ থেকে দুই শতাধিক মাঠকর্মী দুপুর বারোটার দিকে একযোগে চকরিয়া উপজেলা হাসপাতালের অফিসকক্ষে ঢুকে বেতনের টাকা পরিশোধের দাবিতে টিএইচও ডাঃ শোভন দত্তকে অবরুদ্ধ করে। ওইসময় বিক্ষুব্ধ মাঠকর্মীরা হাসপাতালের টিএইচও ডাঃ শোভন দত্ত ও হিসাবরক্ষক সৈয়দ হোছাইনের অনিয়ম অসঙ্গতি নিয়ে সেখানে চরম হট্টগোল করে।
এই পরিস্থিতিতে হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা- কর্মচারী এসে বেতন বঞ্চিত এমএইচবির মাঠকর্মীদের নিবারণ করতে চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।

এমন পরিস্থিতিতে নিজ অফিসকক্ষে টানা চারঘন্টা অবরুদ্ধ অবস্থায় থাকার পর বিক্ষুব্ধ এমএইচবির মাঠকর্মী সবাইকে আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেতনের টাকা পরিশোধ করার আশ্বাস দেন টিএইচও ডাঃ শোভন দত্ত। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে এমএইচবির বিক্ষুব্ধ মাঠকর্মীরা বাড়ি ফিরে যান৷

অবরুদ্ধ অবস্থায় বিষয়টি প্রসঙ্গে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ শোভন দত্ত। তিনি বলেন, এমএইচবির মাঠকর্মীদের বেতনের টাকা আত্মসাত করার অভিযোগটি সত্য নয়। তাদের বেতনের টাকাগুলো বিতরণের জন্য আমরা চারজন সুপারভাইজারকে দায়িত্ব দিয়েছি। তাঁরা ইতোমধ্যে অনেকের টাকা পরিশোধ করে দিয়েছেন। পর্যাযক্নমে সবার টাকা পরিশোধ করা হচ্ছে।

তিনি বলেন, সুপারভাইজারদের একজন মোহাম্মদ মিরাজ এখনো অনেকের টাকা পরিশোধ করেনি। এইজন্য তিনি দায় স্বীকার করেছেন। এসব টাকা কৌশলে আটকে রেখেছিল। টাকা পরিশোধ করার জন্য তিনি নগদে ব্যাংক চেক দিয়েছেন।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে চকরিয়া স্বাস্থ্য বিভাগের সিএইচসিপি মোহাম্মদ মিরাজ বলেন, আমরা চারজনের হাতে যত টাকা দেওয়া হয়েছে, সব টাকা ইতোমধ্যে এমএইচবির মাঠকর্মীদের মাঝে বিতরণ করে দেওয়া হয়েছে। গতকাল বুধবার যাঁরা হাসপাতালে এসে বেতনের জন্য জটলা করেছে, তাদের বেতনের টাকা আত্মসাতের জন্য কৌশলে আটকে রেখেছে হিসাবরক্ষক সৈয়দ হোছাইন।

তারপরও উদ্ভুদ্ধ পরিস্থিতি সামাল দিতে গিয়ে আমি নিজের সাড়ে ৯ লাখ টাকা আজ (বৃহস্পতিবার) এমএইচবির বঞ্চিত কর্মীদের মাঝে বিতরণ করে দেব বলে টিএইচও ডাঃ শোভন দত্ত এবং বিক্ষুব্ধ মাঠকর্মী সবাইকে জানিয়েছি।

জানা গেছে, স্বাস্থ্য বিভাগের সাপোর্ট হিসেবে গত ২০১৯ সালে ‘মাল্টিপারপাস হেল্থ ভলান্টিয়ার’ (এমএইচবি) নামে একটি প্রকল্প চালু করেন আওয়ামী লীগ সরকার। এই কার্যক্রমের আওতায় চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রাম পর্যায়ে জনগণের মাঝে চিকিৎসা সেবায় সহযোগিতা করতেন মাল্টিপারপাস হেল্থ ভলান্টিয়ার’ (এমএইচবি) এর মোট ৩১৫ জন নারী-পুরুষ মাঠকর্মী। তাদের নানাবিধ সহায়তায় প্রতিদিন গ্রামের হাজারো মানুষ স্বাস্থ্য সেবা নিয়ে থাকেন এই ক্লিনিকের মাধ্যমে।

Previous Post

সীমান্তে পালিয়ে এলো বিজিপি’র ১৩ সদস্য

Next Post

টেকনাফ ২ লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক, পলাতক দুই

Next Post
টেকনাফ ২ লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক, পলাতক দুই

টেকনাফ ২ লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক, পলাতক দুই

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB