শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

ঈদগাঁওতে নির্মানাধীন ড্রেন বাড়াচ্ছে জনদুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও by নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও
শুক্রবার, ২ আগস্ট ২০২৪
0 0
ঈদগাঁওতে নির্মানাধীন ড্রেন বাড়াচ্ছে জনদুর্ভোগ
0
SHARES
307
VIEWS
Share on FacebookShare on Twitter

ছয় মাসেও শেষ হয়নি ঈদগাঁও বাজারের ড্রেন নির্মাণ কার্যক্রম।

ছয় সপ্তাহের মধ্যে শেষ করার কথা থাকলেও এপর্যন্ত নির্মাণ কাজ শেষ করতে পারেনি ঠিকাদার। নির্মিত এ ড্রেন নিয়ে ব্যবসায়ীসহ বাজারবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভোগান্তির শেষ নেই দোকানদার ও স্থানীয়দের। নির্মাণ কাজ শেষ না হওয়ায় অনেকের ব্যবসা-বাণিজ্য বন্ধের পথে। গাড়ি আনা- নেওয়াও করা যাচ্ছে না। ব্যবসা-বাণিজ্য ফেলে চলে গেছে কেহ কেহ। ড্রেনে পানি চলাচল না হওয়ায় ক্রেতা- বিক্রেতাদের সমাগমের পরিবেশ নেই।

সরেজমিন পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, গত ছয় মাস পূর্বে ঈদগাঁও বাজারের প্রধান সড়কে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছিল। দেড় মাসের মধ্যে এ কাজ শেষ করার কথা থাকলেও এখনো অর্ধেক কাজ শেষ করা সম্ভব হয়নি। মহাসড়কের বাস স্টেশন থেকে শুরু হয়ে ঈদগাঁও বাজারের দক্ষিণ পার্শ্ব পর্যন্ত বিস্তৃত বিদ্যমান ড্রেন উন্নয়নের এ কার্যক্রম।

ঈদগাঁও বাজারের বাসিন্দা ও রাবার শিল্প উদ্যোক্তা মঞ্জুরুল হক চৌধুরী এ প্রতিনিধির কাছে ব্যাপক ক্ষোভ ঝাড়েন নির্মানাধীন ড্রেনের বিষয়ে।

তিনি জানান, ঈদগাঁও বাজারের দক্ষিণ পার্শ্বে ডিসি রোডের পাশেই তিনি দীর্ঘদিন সপরিবারে বসবাস করছেন।
বাড়ি সংলগ্ন তার অনেক দোকানপাটও রয়েছে। মূল সড়ক থেকে ৬ ইঞ্চি নিচে গর্ত খুঁড়া হয়েছে ড্রেনের উন্নয়নের জন্য।

ফলে রাস্তার সমুদয় পানি এসব গর্তে এসে জমা হয়েছে। দীর্ঘদিনের পুঞ্জিভূত পানি ব্যাপক দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে সাধারণ মানুষ ও পথচারীদের ভোগান্তির শেষ নেই।
তিনি অতি সত্বর নালার কাজ শেষ করে জন ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন জানান।

ঈদগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল করিম গুন্নু জানান, জন গুরুত্বপূর্ণ ঈদগাঁও ইউনিয়ন পরিষদ ও প্রাণিসম্পদ কল্যাণ অফিসের পূর্ব পার্শে ড্রোনের মুখ মাসের পর মাস খোলা থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

ফেরি ব্যবসায়ীরা ব্যবসা-বাণিজ্য করতে পারছে না। যারা এতদিন ড্রেনের স্ল্যাবের উপর বসে ব্যবসা-বাণিজ্য করতেন তারা অনেক আগেই ব্যবসা গুটিয়ে ফেলেছেন। দ্রুত এ অবস্থার অবসান হওয়া দরকার।

চকো/জে

Previous Post

অব‌শে‌ষে জামায়াত-শি‌বির‌কে নি‌ষিদ্ধ ক‌রে প্রজ্ঞাপন জা‌রি

Next Post

ভারী বর্ষণ পাহাড়ি ঢলে চকরিয়ায় পানিতে ৮০ গ্রাম প্লাবিত, লক্ষাধিক মানুষ পানিবন্দি

Next Post
ভারী বর্ষণ পাহাড়ি ঢলে চকরিয়ায় পানিতে ৮০ গ্রাম প্লাবিত, লক্ষাধিক মানুষ পানিবন্দি

ভারী বর্ষণ পাহাড়ি ঢলে চকরিয়ায় পানিতে ৮০ গ্রাম প্লাবিত, লক্ষাধিক মানুষ পানিবন্দি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB