শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

অব‌শে‌ষে জামায়াত-শি‌বির‌কে নি‌ষিদ্ধ ক‌রে প্রজ্ঞাপন জা‌রি

চকোরী ডেস্ক by চকোরী ডেস্ক
বৃহস্পতিবার, ১ আগস্ট ২০২৪
0 0
অব‌শে‌ষে জামায়াত-শি‌বির‌কে নি‌ষিদ্ধ ক‌রে প্রজ্ঞাপন জা‌রি

জামায়াত, ফাইল ছবি

0
SHARES
310
VIEWS
Share on FacebookShare on Twitter

অব‌শে‌ষে যুদ্ধাপরা‌ধে অভিযুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ তাদের অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা ক‌রে প্রজ্ঞাপন জা‌রি করে‌ছে সরকার।

বৃহস্প‌তিবার (১ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থে‌কে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জা‌রি করা হয়ে‌ছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা জামায়াত-শিবিরকে মোকা‌বিলায় ‌দলীয় নেতাকর্মী ও দেশ‌প্রেমিক জনগণের প্রতি আহ্বান জানান।

আজ রাজধানীর খামারবাড়িতে কেআইবি ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ওরা তো (জামায়াত-শিবির) জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে গিয়ে আবার ধ্বংস করার চেষ্টা করবে। এ কারণে জঙ্গি সংগঠন হিসেবে এদের মোকাবিলা করা ও মানুষকে রক্ষা করার চেষ্টা সবাই মিলে করতে হবে।

এর আগে দুপু‌রে আইনমন্ত্রী আনিসুল হক জানান, কিছুক্ষ‌ণের ম‌ধ্যে বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামী ও ছাত্রশি‌বির‌কে ‌নি‌ষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জা‌রি করা হবে। আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ‌তি‌নি এ তথ‌্য জানান।

আইনমন্ত্রী বলেন, সন্ত্রাসবিরোধী আইনের ১৮/১ ধারায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরসহ এর অঙ্গসংগঠন রাজনৈতকিভাবে নিষিদ্ধ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তি‌নি বলেন, জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করার ফাইল ভেটিং (বাংলাদেশের মতামত) করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

জামায়াতে ইসলামী আন্ডারগ্রাউন্ডে গিয়ে কোনো কিছু করার চেষ্টা করলে সরকারের সেই প্রস্তুতি আছে ব‌লেও জানান মন্ত্রী।

বুধবা‌রের ম‌ধ্যে জামায়াত নি‌ষিদ্ধ হওয়ার কথা জানা‌লেও আইনমন্ত্রী আজ জামায়াত নি‌ষিদ্ধ করার প্রজ্ঞাপন জা‌রির কথা ব‌লে‌ন।

এর আগে বুধবার (৩১ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সন্ত্রাস দমন আইনের ১৮ অনুচ্ছেদ অনুযায়ী জামায়াতকে যেকো‌নো সময় নিষিদ্ধ করা হচ্ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছি‌লেন। মন্ত্রী বলেন, সন্ত্রাস দমন আইনের ১৮ অনুচ্ছেদ অনুযায়ী জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে।

তিনি বলেন, জামায়াত-শিবির আগেই নিষিদ্ধ ছিল। এদেশে মুক্তিযুদ্ধের পক্ষের এবং সুশীল সমাজের লোকজন জামায়াতকে নিষিদ্ধের কথা বলে আসছেন। এটা সাধারণ মানুষের দাবি ছিল। এ নিয়ে ১৪ দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে তারাও জামায়াত-শিবিরকে নিষিদ্ধের পরামর্শ দিয়েছিলেন। জামায়াত-শিবির চলমান পরিস্থিতি তৈরি করেছে। শিক্ষার্থীদের সামনে রেখে জামায়াত-শিবির-বিএনপি ধ্বংসাত্মক কাজ করেছে। তাদেরকে বিচারের মুখোমুখি করতেই নিষিদ্ধ করা হচ্ছে।

শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় পুলিশসহ দেড়শ মানুষ নিহত এবং রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি, বনানীর সেতুভবন, মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, মেট্রোরেল স্টেশনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় নাশকতায় বিএনপি ও জামায়াত-শিবির জ‌ড়িত ব‌লে সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

তারই পরিপ্রেক্ষি‌তে সোমবার (২৯ জুলাই) ক্ষমতসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সভায় শ‌রিকদলগু‌লো জামায়াত-শিবিরকে নিষিদ্ধের প্রস্তাব ‌দি‌লে সর্বস্মতভা‌বে সিদ্ধান্ত পাস হয়।

ওই দিন সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত। জাতীয় স্বার্থে, দেশবিরোধী অপশক্তি নির্মূলের জন্য ১৪ দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামায়াত-শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোটা সংস্কার আন্দোলন‌কে ঘি‌রে সারা ‌দে‌শে স‌হিংসতা ও নাশকতায় ‌লিপ্ত থাকাসহ জ‌ঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজনী‌তি নি‌ষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হবে বলে মঙ্গলবার (৩০ জুলাই) আইনমন্ত্রী সাংবাদিকদের জানান।

নির্বাহী আদেশে বুধবারের মধ্যে জামায়াত-শিবির নিষিদ্ধ হবে জানিয়ে আইনমন্ত্রী বলেছিলেন, গত ১৬ জুলাই থেকে কোটাবিরোধী আন্দোলনের নামে যে সহিংসতা চালানো হয়েছে, যারা কোটাবিরোধী আন্দোলন করছেন তারা কিন্তু জানিয়েছেন, এ সহিংসতার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। আমাদের কাছে তথ্য-উপাত্ত আছে, জামায়াত-বিএনপি ও ইসলামী ছাত্রশিবির, ছাত্রদলের যারা জঙ্গি, তারাই এটা করেছেন।

আইনমন্ত্রী আরও বলেন, এই দলটাকে যদি নিষিদ্ধ করা হয়, তাহলে আইনশৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে।

এরপর তিনি ওই দিন বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন। বৈঠ‌কে জামায়াত-শি‌বির‌কে নি‌ষিদ্ধ করার নী‌তিগত সিদ্ধান্ত হয়।

একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল জামায়াত। যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় দলটির সা‌বেক আমির ম‌তিউর রহমান নিজামীসহ শীর্ষ‌নেতা‌দের সাজা হয়েছে। গঠিত বিশেষ ট্রাইবুনালে বিচারের পর মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আবদুল কাদের মোল্লা এবং মোহাম্মদ কামারুজ্জামানসহ পাঁচ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

জামায়াতের আমির অধ্যাপক গোলাম আযমের মামলার রায়ে জামায়াতকে একটি ‘ক্রিমিনাল সংগঠন’ হিসেবে আখ্যায়িত করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, জামায়াত একটি অপরাধী সংগঠন। একাত্তরে তাদের ভূমিকা ছিল দেশের স্বার্থের পরিপন্থি।

প্রসঙ্গত, বাংলাদেশে ১৯৭২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত নিষিদ্ধ ছিল জামায়াত। রাজনৈতিক নানা পট পরিবর্তনের পর দেশের রাজনীতিতে আবারও সক্রিয় হয় জামায়াত। ১৯৮৬ সালে প্রথম বাংলাদেশে নির্বাচনে অংশ নেয় দলটি। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার গঠন করলে জামায়াতের কয়েকজন নেতা মন্ত্রিসভায়ও স্থান পান, যা তখন ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

২০০৮ সালে জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়। এরপর দলটির নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালে রিট আবেদন করেন তরিকত ফেডারেশনের তৎকালীন মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ ব্যক্তি। ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় ঘোষণা করেন। ২০১৮ সালের ৮ ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

চকো/জে

Previous Post

বিপদসীমা অতিক্রম করছে কক্সবাজারের নদ-নদীর পানি,খাবার ও বিশুদ্ধ পানির সংকট

Next Post

ঈদগাঁওতে নির্মানাধীন ড্রেন বাড়াচ্ছে জনদুর্ভোগ

Next Post
ঈদগাঁওতে নির্মানাধীন ড্রেন বাড়াচ্ছে জনদুর্ভোগ

ঈদগাঁওতে নির্মানাধীন ড্রেন বাড়াচ্ছে জনদুর্ভোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB