শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

টেকনাফে জেন্ডার ও বিরোধ সংবেদনশীল সাংবাদিকতা প্রশিক্ষণ “সমাজে নারীদের অধিকার নিশ্চিত করা আবশ্যক

নিজস্ব প্রতিবেদক by নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৪ জুলাই ২০২৪
0 0
টেকনাফে জেন্ডার ও বিরোধ সংবেদনশীল সাংবাদিকতা প্রশিক্ষণ   “সমাজে নারীদের অধিকার নিশ্চিত করা আবশ্যক
0
SHARES
305
VIEWS
Share on FacebookShare on Twitter

টেকনাফে জেন্ডার ও বিরোধ সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ আজ রবিবার শেষ হয়েছে। জার্মানভিত্তিক সংস্থা জিআইজেড-এর সোশিও-ইকোনিক সাপোর্ট টু হোস্ট অ্যান্ড ডিসপ্লেসড কমিউনিটিস ইন কক্সবাজার ডিস্ট্রিক (শেড) কর্মসূচির সহযোগিতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংস্থা সমষ্টি এ প্রশিক্ষণ পরিচালনা করে।

শনিবার প্রশিক্ষণ উদ্বোধন করেন ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.মুমিতা তানযীলা । এতে উপস্থিত ছিলেন জিআইজেড শেড প্রজেক্টে’র ক্রাইসিস এন্ড কনফ্লিক্ট এডভাইজার মোহাম্মদ জাহিদ হাসান, শেড প্রজেক্টে’র ল স্পেশালিস্ট মোবাশ্বেরুল ইসলাম, সমষ্টির নির্বাহী পরিচালক ও চ্যানেল আইয়ের সিনিয়র এডিটর মীর মাসরুর জামান, সমষ্টির গবেষণা ও যোগাযোগ পরিচালক রেজাউল হকসহ অন্যরা।

প্রশিক্ষণে স্থানীয় ও বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মধ্যে বিরোধ নিরসন ও শান্তিপূর্ণ সহঅবস্থান নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা, গণমাধ্যমে নারী-পুরুষের প্রতিনিধিত্বের ভারসাম্য আনা, সংবাদে নারীকে সংবেদনশীলভাবে উপস্থাপন, নারীর প্রতি সহিংসতা বিষয়ক প্রতিবেদনে সংবেদনশীল শব্দ, ছবি ব্যবহার, নীতি-নৈতিকতা ও তথ্য যাচাই সম্পর্কে স্থানীয় সাংবাদিকদের হাতে কলমে ধারণা দেওয়া হয়।

অধ্যাপক ড. মুমিতা তানযীলা বলেন, “সমাজে নারীদের অধিকার নিশ্চিত করা আবশ্যক। পুরুষের পাশাপাশি নারীদেরও সমাজের আইডল হতে হবে। সমাজে বিভিন্ন লিঙ্গের মানুষ বসবাস করে। এতে লিঙ্গবৈষম্য না করে সকলকে মানুষ হিসেবে বিবেচনা ও সম্মান করতে হবে। নারীদের বক্তব্য, সফলতা এবং তাদের কর্মকাণ্ড ইতিবাচকভাবে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রচার হওয়া উচিত“।

প্রশিক্ষণে ভিকটিমদের সুরক্ষার জন্য সাংবাদিকদের সক্রিয় ভূমিকা, নারীর প্রতিভার স্বীকৃতি, শান্তিপূর্ণ ও সমতার বিশ্ব তৈরিতে সাংবাদিকরা যে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া স্থানীয় জনগণ ও বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সহাবস্থান বজায় রাখতে জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা ও প্রতিবেদন তৈরির ক্ষেত্রে জেন্ডার সংবেদনশীলতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা নিয়ে দলীয় অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা এতে জেন্ডার ও বিরোধ বিষয়ে ভবিষ্যৎ প্রতিবেদনের জন্য বিষয় বাছাইসহ কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।

দুই দিনের প্রশিক্ষণের কো-অর্ডিনেটর ছিলেন চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার রিপোর্টার সরওয়ার আজম মানিক।

সমাপনী দিনে অংশগ্রহণকারী গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে বেশ কয়েকজন বক্তব্য রাখেন। এ প্রশিক্ষণ তাদের পেশাগত মান উন্নয়নে ভূমিকা রাখতে বলে জানান তারা।

দুই দিনের এই প্রশিক্ষণে উখিয়া ও টেকনাফের সাংবাদিক ও নারী উন্নয়ন কর্মীসহ ২৭ জন অংশ নেন।

চকো/জে

Previous Post

চকরিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় সংবাদপত্র হকারের মৃত্যু

Next Post

আর্জেন্টিনা-স্পেন চ্যাম্পিয়ন হয়ে কত টাকা করে পেল

Next Post
আর্জেন্টিনা-স্পেন চ্যাম্পিয়ন হয়ে কত টাকা করে পেল

আর্জেন্টিনা-স্পেন চ্যাম্পিয়ন হয়ে কত টাকা করে পেল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB