শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

ভাড়াটে সন্ত্রাসী দিয়ে বন্ধুকে খুন করল ঘনিষ্ঠ বন্ধু

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
0 0
ভাড়াটে সন্ত্রাসী দিয়ে বন্ধুকে খুন করল ঘনিষ্ঠ বন্ধু
0
SHARES
306
VIEWS
Share on FacebookShare on Twitter

রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খাদেম পাড়ায় রেললাইনের পূর্বপাশে পড়ে ছিল আব্দুল্লাহ আল মামুনের মরদেহ। কক্সবাজারের স্থানীয় এ ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের চার দিন পর জানা গেল— তাকে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হত্যা করেছে ব্যবসায়িক পার্টনার (অংশীদার) ও ঘনিষ্ঠ বন্ধু শাহেদ হোসেন। হত্যার নেপথ্যে রয়েছে শাহেদের প্রেমিকার আপত্তিকর ছবি ও ভিডিও বন্ধু মামুনের কাছ থেকে ফেরত না পাওয়া।

গত শনিবার (৭ জুলাই) সকালে মামুনের মরদেহ উদ্ধারের পর শাহেদকে হেফাজতে নিয়ে হত্যার রহস্য জানা গেছে বলে বুধবার (১০ জুলাই) সংবাদ সম্মেলন করে নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন— ১৫ (র‌্যাব) এর উপ—অধিনায়ক মেজর শরীফ আহসান।তিনি জানান, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া ঘাটপাড়ার বাসিন্দা মামুন ও রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের মাছুয়াখালী সিকদার পাড়ার বাসিন্দা শাহেদ ব্যবসায়িক অংশীদার। শাহেদের এক ভগ্নিপতিসহ তিনজনের অংশীদারত্বে কক্সবাজার সদরের লিংকরোড এলাকায় ইলেক্ট্রনিকস পণ্যের একটি শোরুম রয়েছে তাদের। গ্রেপ্তার শাহেদকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রেমিকাকে ফাঁসানোর চেষ্টা শাহেদের: র‌্যাব কর্মকর্তা শরীফ আহসান জানান, মামুনের মরদেহ উদ্ধারের পর বিকালে তার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত এবং ব্যবসায়িক পার্টনার মামুনকে হেফাজতে নেয় র‌্যাব। জিজ্ঞাসাবাদে তিনি জানান— ঈদগাঁও উপজেলার এক তরুণীর সঙ্গে শাহেদের প্রেম ছিল। সম্পর্কের একপর্যায়ে শাহেদ নিজের ফোনে দুজনের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ও ভিডিও ধারণ করে রাখেন। তাদের মধ্যে সম্পর্কের অবনতি হলে প্রেমিকা আপত্তিকর চিত্র মুছে ফেলার জন্য শাহেদকে চাপ দেয়। প্রেমিকার অজান্তে শাহেদ এগুলো মামুনের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে সংরক্ষণ করেন। পরে শাহেদ তার প্রেমিকার সামনে গিয়ে নিজের ফোন থেকে ওই ছবি ও ফুটেজগুলো মুছে ফেলেন।

মেজর শরীফ বলেন, পরে মামুনের কাছ থেকে ওই ছবি ও ফুটেজগুলো ফেরত চান শাহেদ। কিন্তু নানাভাবে চেষ্টার পরও ফেরত নিতে ব্যর্থ হওয়ায় শাহেদ ক্ষুব্ধ হন। তিনি ভাড়াটে সন্ত্রাসী দিয়ে মামুনকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী— গত শুক্রবার (৬ জুলাই) রাত ৮টার দিকে কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার ভিশন শোরুম থেকে মামুনকে ফোনে কল দিয়ে বাহারছড়া বাজারে ডেকে নেন শাহেদ। ঈদগাঁওতে জরুরি কাজের কথা জানিয়ে একই মোটরসাইকেল যোগে দুজনে রওনা দেন। রশিদনগর ইউনিয়নের কালিরছড়া বাজারের একটু আগে পৌঁছলে শাহেদ মোটরসাইকেলটি থামানোর জন্য বলেন। এ সময় আগে থেকে সেখানে গোপনে অবস্থান নেওয়া ৩—৪ জন দুর্বৃত্ত মামুনকে টেনেহিঁচড়ে রেললাইনের পাশে নিয়ে যায়। সেখানে মামুনের হাত—পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মামুনের ব্যক্তিগত ফোনটি ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা শাহেদের কাছে তুলে দেয়।

চকো/জে

Previous Post

চকরিয়ায় বন্যহাতির আক্রমনে আহত নারীর মৃত্যু

Next Post

রপ্তানি আয়ের তথ্যে ঘাটতি নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

Next Post
রপ্তানি আয়ের তথ্যে ঘাটতি নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

রপ্তানি আয়ের তথ্যে ঘাটতি নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB