শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

টেকনাফ—সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল স্বাভাবিক

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
সোমবার, ৮ জুলাই ২০২৪
0 0
টেকনাফ—সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল স্বাভাবিক
0
SHARES
312
VIEWS
Share on FacebookShare on Twitter

১৪ দিন পর কক্সবাজারের টেকনাফ—সেন্ট মার্টিনে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল রোববার পৌরসভার কায়ুকখালি ঘাট থেকে দুটি ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে একই পথে সেন্ট মার্টিন থেকে চারটি ট্রলার ও সাতটি স্পিডবোট টেকনাফে পৌঁছায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রোববার যাত্রী ও খাদ্যপণ্য বোঝাই ট্রলার টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আর সেন্ট মার্টিন থেকে টেকনাফেও ফিরছে। আশা করি, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’

এর আগে মিয়ানমারের রাখাইনে সরকারি বাহিনী ও বিদ্রোহী আরকান আর্মির মধ্যে সংঘাতের জেরে এক মাস ধরে কক্সবাজারের টেকনাফ সীমান্তে অস্থিরতা বিরাজ করে। এ কারণে গত ৮ জুন থেকে টেকনাফ—সেন্টমার্টিন নৌরুটে যান চলাচল বন্ধ রাখে উপজেলা প্রশাসন। এরপর প্রশাসনের সহযোগিতায় বিকল্পপথে দুইবার সেন্ট মার্টিনে আসা—যাওয়া করে ট্রলার। পরবর্তী সাগর উত্তাল থাকার কারণে বিকল্পপথও বন্ধ হয়ে যায়।

সেন্ট মার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে সেন্টমার্টিন জেটি ঘাট থেকে তিনটি সার্ভিস ট্রলারে করে দেড় শতাধিক যাত্রী নিয়ে শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে। দুপুর ১২টায় ওই তিনটি ট্রলার শাহপরীর দ্বীপে পৌঁছায়। তিনি আরও জানান, বেলা ১১টার দিকে টেকনাফ থেকে এসবি আবরার হাফিজ, এসবি ওসমান গণি, এসবি রাফিয়া নামে তিনটি ট্রলারে শতাধিক যাত্রী, দুই শতাধিক গ্যাস সিলিন্ডার, চাল, ডালসহ কিছু খাদ্যপণ্য নিয়ে যাত্রা করে। এই ট্রলারগুলো বেলা ২টার পরে সেন্ট মার্টিন দ্বীপের জেটিতে পৌঁছায়।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘মিয়ানমার সীমান্তে সংঘাতের কারণে ৮ জুন থেকে টেকনাফ—সেন্টমার্টিন নৌরুটে যান চলাচল বন্ধ রাখে উপজেলা প্রশাসন। এরপর প্রশাসনের সহযোগিতায় বিকল্পপথে দুইবার সেন্টমার্টিনে আসা—যাওয়া করে ট্রলার। পরবর্তী সাগর উত্তাল থাকার কারণে বিকল্পপথও বন্ধ হয়ে যায়। অবশেষে রোববার সকালে পুনরায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল শুরু করেছে। নিরাপদে ট্রলার ও স্পিডবোটগুলো টেকনাফের শাহপরীর দ্বীপ এসে পৌঁছেছে।’

চকো/জে

Previous Post

চকরিয়ায় প্রাক্তন ছাত্রলীগ নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত

Next Post

অপহরণ ও পুলিশ অ্যাসল্ট মামলায় চকরিয়ার ইউপি চেয়ারম্যান নবী কারাগারে

Next Post
অপহরণ ও পুলিশ অ্যাসল্ট মামলায় চকরিয়ার ইউপি চেয়ারম্যান নবী কারাগারে

অপহরণ ও পুলিশ অ্যাসল্ট মামলায় চকরিয়ার ইউপি চেয়ারম্যান নবী কারাগারে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB