বৃহত্তর চকরিয়ার প্রাক্তণ ছাত্রলীগ নেতা কর্মীদের এক মত বিনিময় সভা গতকাল ০৭ জুলাই বিকাল ০৫ টায় চিরিঙ্গা গ্রিন চিলি রেস্তোরায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- চকরিয়া কলেজ ছাত্র সংসদের সর্বশেষ নির্বাচিত সহ-সভাপতি রোস্তম সাহরিয়ার। সভায় বাংলাদেশের প্রত্যেক গণতান্ত্রিক আন্দোলনে স্থানীয় ছাত্রলীগ নেতা কর্মীদের অবদানের স্মৃতিচারণ, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সীমিত পরিসরে এ মত বিনিময় সভা আয়োজন করা হলেও পরস্পর জানাজানির মাধ্যমে এটি বৃহৎ আকার লাভ করে। সভায় বক্তৃতা করেন- সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ যথাক্রমে প্রবীণ সাংবাদিক এস.এম. সিরাজুল হক, সরোয়ার আলম, আমিরুল কবির চৌধুরী, কাইছার উদ্দিন সিকদার, শহীদুল হক বাহাদুর, জামাল উদ্দিন, মাষ্টার মোঃ ইউনুছ, এম. আর. চৌধুরী, সাংবাদিক জাহেদুল ইসলাম চৌধুরী, নুরুল আবছার, আবছার উদ্দিন মাহমুদ, মুজিবুর রহমান, সুলাল কন্তি সুশিল, আমির উদ্দিন বুলবুল, রেজাউল করিম সেলিম, সাংবাদিক মিজবাউল হক, মইনুল ইসলাম, এহেসানুল কাদের সাগর, সেলিম উদ্দিন সিকদার লিটন, সোহেল রানা পারভেজ, হাইরুল বসর রণি ও মোঃ জহিরুল ইসলাম।
চকো/জে







