শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

৩২ বছরের দীর্ঘ পথচলায় দৈনিক চকোরী গণমানুষের মুখপাত্র হিসেবে কাজ করেছে

নিজস্ব প্রতিবেদক by নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১১ জুন ২০২৪
0 0
৩২ বছরের দীর্ঘ পথচলায় দৈনিক চকোরী  গণমানুষের মুখপাত্র হিসেবে কাজ করেছে
0
SHARES
327
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজার জেলার সমৃদ্ধ জনপদ চকরিয়া উপজেলা থেকে সর্ব প্রথম প্রকাশিত সংবাদপত্র দৈনিক চকোরী পত্রিকার গৌরবময় ৩২ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১০ জুন) বিকালে চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সড়কস্থ দৈনিক চকোরী কার্যালযে আলোচনা সভা ও পুনমির্লনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক চকোরী পত্রিকার সম্পাদক ও চকরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন।

পুনমির্লনী অনুষ্ঠানে বক্তব্য দেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক এসএম আলমগীর হোছাইন, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, সাংবাদিক এসএম হানিফ, সাংবাদিক কেএম নাছির উদ্দিন, সাংবাদিক এম জিয়াবুল হক, সাংবাদিক সাইফুল ইসলাম খোকন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জহিরুল আলম সাগর, শিক্ষক ছুরুত আলম, সাংবাদিক শাহ জামাল, সাংবাদিক মোহাম্মদ সাগর প্রমুখ।
দৈনিক চকোরী পত্রিকার গৌরবময় ৩২ বছর পূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নবীন প্রবীণ সকল সাংবাদিক লেখক গবেষক ও শুভানুধ্যায়ী সবাইকে ধন্যবাদ জানান পত্রিকার সম্পাদক অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন বলেন, দৈনিক চকোরী পত্রিকার সরকারি ডিক্লারেশন পাওয়া আর আমার বড় সন্তানের জন্ম একইদিনে। এই পত্রিকাকে আমি আমার পরিবার সন্তানের মতো লালন পালন করেছি। এমনও দিন গেছে, সন্তানের জন্য দুধ নিইনি, অথচ দুধের সেই টাকায় পত্রিকা বের করেছি। পরিবারের জন্য জমিয়ে রাখা খরচের টাকা দিয়ে পত্রিকার প্রকাশনা অব্যাহত রেখেছি। আমাদের স্বপ্ন ছিল, দৈনিক চকোরী একদিন গণমানুষের আস্থার ঠিকানা হিসেবে এই জনপদে আলোকবর্তিকা হয়ে উঠবে।

তিনি বলেন, দীর্ঘ ৩২ বছরের পথচলায় দৈনিক চকোরী গণমানুষের আস্থা অর্জন করেছে। নিপীড়িত নির্যাতিত মানুষের কথা বলেছে। সংশ্লিষ্ট কতৃপক্ষের সামনে সমস্যা সম্ভাবনা তুলে ধরে প্রতিকার হিসেবে এলাকার সামগ্রিক উন্নয়ন অগ্রগতি বাস্তবায়নে দৈনিক চকোরী বলিষ্ঠ ভুমিকা পালন করেছে।
অধ্যক্ষ গিয়াসউদ্দিন বলেন, দৈনিক চকোরী ৩২বছরের পথচলায় শুধু খবরের কাগজ হিসেবে সীমাবদ্ধ থাকেনি। এই সময়ে চকরিয়া কক্সবাজার পেরিয়ে দেশের বিভিন্ন জনপদে খববের অসংখ্য কারিগর তৈরীতে ভুমিকা রেখেছে। দৈনিক চকোরী আজ এই জনপদে সাংবাদিকদের প্রথম পাঠশালা হিসেবেও স্বীকৃতি পেয়েছে। অসংখ্য কবি সাহিত্যিক ও গবেষক দৈনিক চকোরী পত্রিকার শুভানুধ্যায়ী হিসেবে সেই থেকে এখনো অবিচল রয়েছে। তিনি বলেন, ৩২ বছরের পথচলায় দৈনিক চকোরী এই জনপদে গণমানুষের মুখপাত্র হিসেবে কাজ করেছে। আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই। দৈনিক চকোরী পত্রিকাকে নবরূপে সাজিয়ে আবারও পাঠকের হাতে হাতে পৌঁছাতে চাই। আমরা দলমত নির্বিশেষে শ্রেণীপেশার সকলস্থরের মানুষের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আগামীর পথে এগিয়ে যেতে চাই। আমরা আশাকরি সবাই দৈনিক চকোরী পত্রিকার স্বপ্নের সারথি হবেন।

চকো/জে

Previous Post

মহেশখালীতে এনজিও সংস্থা “Breaking The Silence ” এর উদ্যোগে ১৫০পরিবারে গাছের চারা বিতরণ

Next Post

চকরিয়ায় কোরবানি ঈদ ঘিরে পশুর হাটে জমে উঠেছে জমজমাট বেচাকেনা

Next Post
চকরিয়ায় কোরবানি ঈদ ঘিরে পশুর হাটে জমে উঠেছে জমজমাট বেচাকেনা

চকরিয়ায় কোরবানি ঈদ ঘিরে পশুর হাটে জমে উঠেছে জমজমাট বেচাকেনা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB