গতকাল ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অংশগ্রহণমুলক কর্মসূচীর অংশ হিসেবে বৃটিশ-আমেরিকান টোবাকো চকরিয়ায় ৫ লক্ষ্যাধিক বিভিন্ন প্রজাতির চারা বিতরণের কর্মসূচী গ্রহণ করেছে।
গতকাল আনুষ্ঠানিকভাবে এ চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন- চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস.এম. নাসিম হোসেন।
এসময় বৃটিশ-আমেরিকান টোবাকোর লীফ অফিসার এস.এম. আরিফুর রহমান, ডেভেলপম্যান্ট তাঞ্জিম মাশরুর, এ্যাসিসট্যান্ট লীফ অফিসার আজমুল হুদা, এগ্রোনমি অফিসার শাহ্্রাজ আহামেদ সীজান ও এ্যাসিস্ট্যান্ট লীফ অফিসার নাহিদুল আমীন জীম।
উল্লেখ্য রাষ্ট্রীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এ প্রতিষ্ঠান, প্রতি বছর পরিবেশ দিবস উপলক্ষ্যে স্থাণীয় জনসাধারণ, বিভিন্ন প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের মধ্যে এভাবে চারা বিতরণ করে আসছে এবং এর সুফল মানুষ ভোগ করছে।
চকো/জে







