শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

অপরাধকর্মে জড়িতদের শায়েস্তা করতে পুলিশকে তালিকা দিন, এএসপি রাকিব

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া by নিজস্ব প্রতিবেদক,চকরিয়া
রোববার, ২১ এপ্রিল ২০২৪
0 0
অপরাধকর্মে জড়িতদের শায়েস্তা করতে পুলিশকে তালিকা দিন, এএসপি রাকিব
0
SHARES
311
VIEWS
Share on FacebookShare on Twitter

চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড তরছপাড়া এলাকায় নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয় সর্বস্থরের জনগণের
অংশ গ্রহণে বিট কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২০ এপ্রিল) বিকালে স্থানীয় তরছপাড়া চৌমুহনী স্টেশনে সম্মিলিত সামাজিক সংঘ আয়োজিত বিট কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।

চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিট কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এম নুরুস শফির সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. রাকিব উর রাজা।

সম্মিলিত সামাজিক সংঘের সদস্যসচিব ছাত্রলীগ নেতা তাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিট কমিউনিটি পুলিশিং সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ ইরফান উদ্দিন, চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডেে কৃতিসন্তান চট্টগ্রামের রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম, চকরিয়া থানার ওসি তদন্ত অরুণ কুমার চৌধুরী, চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকার, চকরিয়া পৌরসভার নারী কাউন্সিলর রাশেদা বেগম, সমাজ সেবক মাস্টার গিয়াস উদ্দিন, মাস্টার আবু শোয়াইব, চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিট কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক রাজিফুল মোস্তফা রাজিফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম দুদু মেম্বার, মাস্টার নুরুল আলম, সম্মিলিত সামাজিক সংঘের আহবায়ক এডভোকেট মনোহর আলম, সাবেক ছাত্রনেতা দিদারুল ইসলাম দিদার, সাবেক যুবলীগের সভাপতি প্রবাসী আবদুল রহিম, প্রবাসী আইয়ুব আনছারী, প্রবাসি নুরুল ইসলাম প্রমুখ।

সমাবেশে সম্মিলিত সামাজিক সংঘের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী বলেন, চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মাদকের রমরমা বাণিজ্য চলছে। বিশেষ করে তরছপাড়া এলাকায় মাতামুহুরী নদীর তীরের বালু পয়েন্ট ঘিরে নানাধরণের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে চলছে। এই অবস্থায় এলাকায় নিত্যদিন মাদকসেবি বাড়ছে, পাশাপাশি মাদকের টাকা জোগাড় করতে গিয়ে এলাকায় চুরি ছিনতাই এবং দখলবেদল বেড়ে চলছে। উঠতি বয়সের কতিপয় যুবসমাজ এই অপরাধপ্রবণতার সঙ্গে জড়িয়ে এসব অপর্কম করে যাচ্ছে। এই অবস্থার কারণে এলাকার শান্ত পরিবেশ ঘোলাটে হচ্ছে। আমরা এই অবস্থা থেকে নিস্তার চাই। এই এলাকার কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার চাই।

সমাবেশে সম্মিলিত সামাজিক সংঘের অভিযোগের জবাবে এএসপি রাকিব উর রাজা বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী জনগণের সুরক্ষা নিশ্চিতে কাজ করছে। আমরা রাস্ট্রের সামাজিক নিরাপত্তা ও জনগণের মাঝে সুরক্ষা সেবা জোরদার করতে বদ্ধপরিকর। তাই আজকের সমাবেশে কথা দিচ্ছি, আগামীকাল থেকে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সবধরনের অপরাধপ্রবণতা বন্ধ থাকবে। মাদক বাণিজ্য, সেবন, চুরি ছিনতাই দখলবেদখল কাজে যারাই জড়িত থাকুক তিনি যতবড় শক্তিশালী বা দাপটশালী হোক কাউকে ছাড় দেওয়া হবে না। মনে রাখবেন অপরাধী খারাপ মানুষকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, এলাকায় সর্বশ্রেণীর নাগরিকের কাছে আমাদের বক্তব্য হচ্ছে, আপনি সরাসরি আমাকে অথবা থানার ওসি, ওসি তদন্ত ও অপারেশন অফিসারের কাছে আপনার এলাকার খারাপ মানুষের তথ্য দিন। আপনার পরিচয় গোপন থাকবে। অপরাধীকে শায়েস্তা করার দায়িত্ব পুলিশের। এএসপি রাকিব আরও বলেন, আমি আগামীতে ঠিক একইস্থানে আরও একটি সমাবেশ করবো। সেইদিন আপনাদের ( জনগণের) মতামত নেব, পুলিশ কী আপনাদের এলাকার আইনশৃঙ্খলা উন্নয়নে দায়িত্ব পালন করেছেন কীনা। আশাকরি এলাকাবাসী সবাই থানা পুলিশের সেবার উপর আস্থা রাখতে পারবেন।

সমাবেশে প্রধান অতিথি চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, এলাকাবাসী অভিভাবক মহল সবাইকে বলবো, আপনার সন্তানের খোজ-খবর রাখবেন। সে লেখাপড়া বাদ দিয়ে খারাপ কাজে জড়িত হচ্ছে বা কোন খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করছে কীনা দেখুন। অভিভাবকরা চাইলে সন্তানকে সুপথে ফেরাতে পারে। তবে আপনি ব্যর্থ হলে এলাকার সচেতন নাগরিক বা জনপ্রতিনিধির সহযোগিতা নিন। সম্ভব না হলে আইনের আশ্রয় নিন।

মেয়র আলমগীর চৌধুরী বলেন, আমরা এলাকার অভিভাবক ও অপরাধে জড়িয়ে পড়া যুবসমাজকে বুঝানোর জন্য সমাবেশ করছি। শেষবারের মতো সুযোগ দিচ্ছি। তারপরও অবস্থার পরিবর্তন না হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়ে অপরাধপ্রবণতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সেইদিন কাউকে ছাড় দেওয়া হবে না। তাই অনুরোধ করবো, যারা এলাকায় নানাবিধ অপরাধমূলক কাজে জড়িয়ে আছো সময় থাকতে সুপথে ফিরে আসো। জীবনকে বদলে দাও। পাশাপাশি মাদক সেবন, মাদক বিক্রি, চুরি ছিনতাই দখলবেদখল থেকে এলাকাবাসীকে অভিশাপমুক্ত করো। এটাই আমাদের শেষ অনুরোধ।

চকো/জে

Previous Post

চকরিয়া বদরখালীতে গুলি করে হাত-পা কেটে যুবককে খুনের মামলার আসামি শাকিল গ্রেপ্তার

Next Post

১২ বছর পর চকরিয়ায় ডাকাতি মামলার আসামি আটক

Next Post
১২ বছর পর চকরিয়ায় ডাকাতি মামলার আসামি আটক

১২ বছর পর চকরিয়ায় ডাকাতি মামলার আসামি আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB