শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

দুই বখাটে সন্ত্রাসী গ্রুপের বিরোধ: চকরিয়ায় মোটর সাইকেল থামিয়ে যুবককে হাত-পা বিচ্ছিন্ন করে হত্যা

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
সোমবার, ৮ এপ্রিল ২০২৪
0 0
দুই বখাটে সন্ত্রাসী গ্রুপের বিরোধ:  চকরিয়ায় মোটর সাইকেল থামিয়ে যুবককে হাত-পা বিচ্ছিন্ন করে হত্যা
0
SHARES
305
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বদরখালী ইউনিয়নে আধিপত্য বিস্তার, চাাঁদাবাজি, ছিনতাই ও বিভিন্ন অপকর্ম করে হাতিয়ে নেওয়া টাকা ভাগবাটোয়ারা নিয়ে দুটি গ্রুপের মধ্যে দ্ব›েদ্বর জের ধরে মোহাম্মদ রিয়াদ (৩০) নামে এক যুবককে কুপিয়ে পা বিচ্ছিন্ন হত্যা করেছে সন্ত্রাসীরা।
এসময় গুলি করে ও কুপিয়ে মো. ছোটন (৩২) ও মো. জিদান (২০) আরও দুইজন গুরুতর আহত করা হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) রাত আনুমানিক এগারটার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের টুটিয়াখালী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতের মধ্যে জিহাদের পায়ে গুলি ও ছোটনের বাম হাতের কব্জি কেটে আলাদা করে দিয়েছে সন্ত্রাসীরা।
স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রিয়াদকে চমেক হাসপাতালে নেয়ার পথে রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু ঘটে।

নিহত মোহাম্মদ রিয়াদ বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মগনামাপাড়া গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। আহত ছোটন ওই ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড টুটিয়াখালী গ্রামের আবদুল আজিজের ছেলে ও অপর আহত জিদান মাতারবাড়ি পাড়ার বারেক আহমদের ছেলে।

গতকাল সকালে সরজমিনে গিয়ে জানা যায়, বদরখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম নামে এক যুবক এলাকায় একটি বাহিনী তৈরী করে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছে।
এ নিয়ে গত এক মাস আগে তাদের মধ্যে ভাগাভাগি ও মতের পার্থক্য দেখা দিলে তারা বিভক্ত হয়ে পড়ে। পরে তাদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চরম পর্যায়ে পৌঁছে যায়।

সর্বশেষ শুক্রবার রাত সাড়ে দশটা থেকে এগারোটার দিকে রিয়াদ, ছোটন ও জিদান বদরখালী বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় টুটিয়াখালী এলাকায় পৌছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা নজরুলের নেতৃত্বে ১০-১১জন সন্ত্রাসী মোটরসাইকেল আরোহীদের গতিরোধ করে জিদানের পায়ে গুলি করে।
এক পর্যায়ে তিন মোটরসাইকেল আরোহী রাস্তায় পড়ে যায়। এসময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে এলাপাড়াড়ি কুপিয়ে রিয়াদের ডান পায়ের গোড়ালী এবং ছোটনের বামহাতের কব্জি কেটে আলাদা করে। এছাড়া দুইজনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। এদের মধ্যে আহত রিয়াদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, কুপিয়ে হত্যা ও আহতের ঘটনায় সম্পৃক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

চকো/জে

Previous Post

নদীতে ১৯ যাত্রী নিয়ে ডুবে গেল স্পিডবোট

Next Post

হারবাং গয়ালমারাশ অভয়ারণ্য বনাঞ্চলের পাহাড় কেটে মাটি লুট

Next Post
হারবাং গয়ালমারাশ অভয়ারণ্য বনাঞ্চলের পাহাড় কেটে মাটি লুট

হারবাং গয়ালমারাশ অভয়ারণ্য বনাঞ্চলের পাহাড় কেটে মাটি লুট

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB