ত্রীকে উক্ত্যাক্তের প্রতিবাদ করতে গিয়ে জীবন দিতে হল হতভাগ্য দিনমজুর স্বামীকে।ঘৃণ্য এ ঘটনাটি ঘটেছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া শিয়া পাড়ায়।
নিহত মো: আবদুর রহমান প্রকাশ লেড়ু (৩১) মো: হোসেনের ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত একই এলাকার ছৈয়দ হোছনের ছেলে রিয়াজ উদ্দিন গা ঢাকা দিয়েছে।
রবিবার (১ এপ্রিল) রাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রিপোর্ট লিখা পর্যন্ত সুরতহাল তৈরি পূর্বক ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হাসান মিনার। সংঘটিত ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জনান,তিনি লোকমুখে এরকম একটি ঘটনা শুনেছেন। তবে কেউ অভিযোগ না করায় ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তড়িৎ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন রিয়াজ উদ্দিন একই এলাকার দিনমজুর মো: আবদুর রহমান প্রকাশ লেড়ুর স্ত্রীকে নানা ভাবে উক্ত্যক্ত করে আসছিল। যা এলাকার সবাই জানে। এনিয়ে ইউপি সদস্য মাহমুদুল হাসান মিনার স্থানীয় ভাবে শালিস বৈঠক করে রিয়াজ উদ্দিনকে এসব অপকর্ম বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু তাতেও কর্ণপাত না করে সে বারবার বিভিন্ন ভাবে লেড়ুর স্ত্রীকে উক্ত্যক্ত করতে থাকে। এনিয়ে লেড়ু ক্ষুদ্ধ হয়।
স্থানীয় একটি দোকান সংলগ্ন স্থানে রিয়াজ ছুরা দিয়ে লেড়ুকে উপুর্যুপরি ছুরিকাহত করে পালিয়ে যায়।
ঘটনার এক সপ্তাহ পর তাকে আবার কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর কোলে দলে পড়ে। নিহত দিনমজুর চার সন্তানের জনক এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
চকো/জে







