শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

মহেশখালী প্রতিনিধি by মহেশখালী প্রতিনিধি
বুধবার, ৩ এপ্রিল ২০২৪
0 0
চকরিয়ায় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
0
SHARES
314
VIEWS
Share on FacebookShare on Twitter

চকরিয়ায় চিংড়ি ঘের দখলের প্রস্তুতিকালে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব । এসময় ৫টি অস্ত্রসহ বিপুল পরিমাণ কার্তুজ ও ১টি অটোরিক্সা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া মকবুলাবাদ এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত ‍পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

গ্রেপ্তাররা হলেন, মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুণতলী এলাকার কবির আহমদের ছেলে আকতার হোছাইন (৪২), মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের মিজ্জিরপাড়ার মৃত লস্কর আলীর ছেলে জয়নাল আবেদিন প্রকাশ হাতকাটা জয়নাল (৪২), কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের মৃত উজির আলীর ছেলে নুরুল হামিদ প্রকাশ খলিফা (৩৯), মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের নুনাছড়ি এলাকার আলী হোসেনের ছেলে নুরুল আমিন (৩৮)।

এসময় ১টি দেশীয় তৈরী এলজি, ৪টি লম্বা একনালা বন্দুক, ৯৮ রাউন্ড তাজা কার্তুজ, ৩টি স্মার্ট ফোন এবং ডাকাত দলটির অপরাধ কর্মকান্ডে ব্যবহৃত ১টি অটোরিক্সা উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত ‍পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানিয়েছেন, অস্ত্রধারী একদল ডাকাত চিংড়ি ঘের ও লবণের মাঠ দখলের উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ নিয়ে ইলিশিয়া মকবুলাবাদ এলাকার একটি ঘরে অবস্থানের খবর পেয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে অস্ত্র ও গুলি সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আকতার হোছাইনের নেতৃত্বে চিংড়ি ঘের ও লবণের মাঠ দখলের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। আকতারের বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যা, হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে ০৩টি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়। এছাড়া জয়নাল আবেদিন প্রকাশ হাতকাটা জয়নাল, আকতার হোছাইনের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যা, হত্যাচেষ্টা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ৬টি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়।

এব্যাপারে মামলা করে গ্রেপ্তারদের চকরিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

চকো/জে

Previous Post

উখিয়ায় বনকর্মকর্তা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Next Post

চকরিয়ায় যুবক আবদুর রহমান খুনে কিলিং মিশনে অংশ নেওয়া খুনি মিন্টু চোরা গ্রেফতার

Next Post
চকরিয়ায় যুবক আবদুর রহমান খুনে কিলিং  মিশনে অংশ নেওয়া খুনি মিন্টু চোরা গ্রেফতার

চকরিয়ায় যুবক আবদুর রহমান খুনে কিলিং মিশনে অংশ নেওয়া খুনি মিন্টু চোরা গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB