শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

ইতিবাচক সংবাদ পরিবেশন করে চকরিয়া পেকুয়াকে এগিয়ে নিতে হবে:সৈয়দ মুহাম্মদ ইবরাহিম

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া by নিজস্ব প্রতিবেদক,চকরিয়া
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
0 0
ইতিবাচক সংবাদ পরিবেশন করে চকরিয়া পেকুয়াকে এগিয়ে নিতে হবে:সৈয়দ মুহাম্মদ ইবরাহিম

চকরিয়া প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন এমপি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক

0
SHARES
316
VIEWS
Share on FacebookShare on Twitter

চকরিয়া প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ২০২৪ সুচারুভাবে সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার (২৭ মার্চ) বিকালে চকরিয়া পৌরশহরের অভিজাত রেস্তোরাঁ ফুড টার্মিনাল মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক।

চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজবাউল হক এর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা ও আওয়ামী লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, চকরিয়া পৌরসভা পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাহাবুদ্দিন মাহমুদ, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক চকোরী সম্পাদক অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, প্রবীণ সাংবাদিক এসএম সিরাজুল হক, আওয়ামী লীগ নেতা এসএম আলমগীর হোছাইন।

ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন চকরিয়া উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কফিল উদ্দিন ফারুক। ইফতার মাহফিলে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, , আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক বলেছেন, সাংবাদিকেরা হলেন জাতির বিবেক, আর গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। যখনই সমাজ রাষ্ট্র সবক্ষেত্রে অনিয়ম অসঙ্গতি ও নির্যাতন নিপীড়ন ও জোর জবরদস্তি বেড়ে যায়, তখনই গণমাধ্যম একমাত্র নিয়ামক শক্তি হিসেবে ভুমিকা পালন করে। এই ক্ষেত্রে সৎ সাংবাদিকতা জাতিকে আলোর পথ দেখাতে পারে। শোষণ বঞ্চনা থেকে জনসাধারণকে সুরক্ষা দিতে পারে।

তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি আড়াই মাস সময় অতিবাহিত হচ্ছে। আমার কাছে চকরিয়া পেকুয়া উপজেলার জনগণের আশা আকাঙ্খা এখনো অনেক বেশি। আমি জনগণের আশার প্রতিফলন দিতে চাই। সেইজন্য সবার আগে দরকার এই জনপদের সাংবাদিকদের সহযোগিতা। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারা সত্য ও সুন্দরের পক্ষে কলম ধরবেন। যে সংবাদের কারণে চকরিয়া পেকুয়া ক্ষতিগ্রস্ত হয়, সে-ধরনের সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকবেন। সবসময় ইতিবাচক ভালো সংবাদ পরিবেশন করুন, এটাই আমাদের কাম্য।

এমপি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক ইফতার মাহফিলের আলোচনা সভায় আবারও ঘোষণা দেন কথা দিয়েছিলাম, চকরিয়া প্রেসক্লাবকে স্থায়ী ভবন উপহার দেব। ইনশাআল্লাহ আমি সেই ওয়াদা পুরন করবো। সাংবাদিকদের স্থায়ী ঠিকানা নিশ্চিত করবো। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের জন্যও স্থায়ী ঠিকানা গড়ে দেব।

চকো/জে

Previous Post

বিএনপি নেতাদের স্ত্রীরা যেন ভারতীয় শাড়ি না পরেন:প্রধানমন্ত্রী

Next Post

টেকনাফে অপহরণের শিকার আরও ৭ জন

Next Post
টেকনাফে অপহরণের শিকার আরও ৭ জন

টেকনাফে অপহরণের শিকার আরও ৭ জন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB