১৯৭১সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বাঙালিরদের উপর ঘটে যাওয়া গণহত্যা এটি বাঙালির জীবনে একটি কালো অধ্যায়।
২৫মার্চ ভয়াল এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিরদের উপর নির্বিচারে গুলি চালায়। এতে নিহত হয় বাঙালি বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যাক্তি, শিক্ষক,শ্রমজীবী নারী,পুরুষ,যুবক, শিশুসহ লাখো মানুষ।১৯৭১সালে ভয়াল ২৫মার্চ শহিদ হওয়া নিরহ বাঙ্গালীদের স্মরণে যথাযথ মর্যাদার সহিত মহেশখালী আদিনাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে মহেশখালী উপজেলা প্রশাসন কর্তৃক পুস্পস্তবক ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।জাতীর বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন,মাননীয় এম, পি মহোদয়,উপজেলা প্রশাসন,বীর মুক্তিযুদ্ধা স্মৃতি সংসদ, থানা প্রশাসন,মহেশখালী পৌরসভা, পল্লী বিদ্যুৎ সমিতি মহেশখালী, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামীলীগ, মহেশখালী কলেজ’সহ বিভিন্ন অঙ্গ সংঘটন।
পুস্পস্তবক ও শ্রদ্ধাজ্ঞাপন শেষে ২৫মার্চ বাঙালিরদের উপর ঘটে যাওয়া অধ্যায়ের উপর এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি। তিনি ২৫মার্চ ভয়াল রাতটি বিষয়ে বলতে গিয়ে বলেন,আজ ভয়াল ২৫ মার্চ, বাঙালির ইতিহাসের কালরাত। জাতীয় গণহত্যা দিবস। নিরীহ বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর চালানো বর্বর গণহত্যার ভয়াবহ স্মৃতিবিজড়িত ইতিহাসের এক অধ্যায়।
২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয় জাতীয় সংসদে ২০১৭ সালের ১১ মার্চ। ওই দিন থেকেই দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
‘অপারেশন সার্চলাইট’ নামের ওই অপারেশনে নির্বিচার মানুষ হত্যা করে পাকিস্তানের হানাদার বাহিনী।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) তাসবীর হোসেন, বীর মুক্তিযুদ্ধা কমান্ডার ছালেহ আহমদ,মহেশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী, বীর মুক্তিযুদ্ধা ডাঃ ফিরোজ। উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি বাবু ব্রজ গোপাল ঘোষ, উপজেলা আওয়ামী লীগের স-হসভাপতি নুরুল আলম,উপজেলা আওয়ামী লীগের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাষ্টার মাহাবুব আলম, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জহিরুল ইসলাম সিকদার,সাধারণ সম্পাদক মাষ্টার এনামুল করিম,মহেশখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক শাহ নেওয়াজ, ছোট মহেশখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হেফায়েত উল্লাহ সহ সামাজিক, সাংস্কৃতিক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
চকো/জে







