২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রঙ্গনে পোস্টার প্রদর্শনী ও সন্ধ্যা সাড়ে ৬টায় মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
এ সময় ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত লক্ষ লক্ষ শাহাদাত বরণকারী বাঙালির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সকালে পোস্টার প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড গোলাম কিবরিয়া ভূইয়া। এ সময় স্বাগত ভাষণ দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর সেক্রেটারি প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন।
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহের ডিন প্রফেসর কাজী মোস্তায়িন বিল্লাহ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষিকা ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পরে সন্ধ্যায় উপাচার্য মোমবাতি প্রজ্জ্বলন করে কর্মসূচির শুভ সূচনা করেন।







