শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

টেকনাফে অপহৃত ৪ কৃষক উদ্ধার

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
রোববার, ২৪ মার্চ ২০২৪
0 0
টেকনাফে অপহৃত ৪ কৃষক উদ্ধার
0
SHARES
313
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের টেকনাফে মুক্তিপণের দাবিতে অপহৃত পাঁচ কৃষকের মধ্যে চারজনকে গহীন পাহাড়ে পুলিশের অভিযানের মুখে ছেড়ে দিয়েছে দূর্বৃত্তরা। এছাড়া জিন্মি থাকা অপরজনকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার মধ্যরাত পৌণে ১ টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবন ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পশ্চিমের গহীন পাহাড়ে এ অভিযান চালানো হয় বলে জানান, টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।

উদ্ধারকৃতরা হল- টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে মো. জিহান (১৩), একই এলাকার ফকির আহম্মদের ছেলে মো. রফিক (২২) ও মো. ছৈয়দুল্লাহ এর ছেলে মো. শামীম ও নুরুল আমিনের ছেলে আব্দুর রহমান। জিন্মি রয়েছে একই এলাকার আব্দু রকিমের ছেলে মোহাম্মদ নুর।

বুধবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী পাহাড়ী এলাকায় খেতে পাহারার দায়িত্বে ছিল অপহৃত ওই ৫ জন কৃষক। বৃহস্পতিবার ভোরের আগে মুখোশ পরিহিত একদল দূর্বৃত্ত অস্ত্রের মুখে তাদের তুলে নিয়ে যায়।

স্বজনরা জানিয়েছিলেন, অপহরণের পর অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি স্বজনদের মোবাইল ফোন দিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর মধ্যে মোহাম্মদ নুরের স্বজনের কাছে ১৫ লাখ টাকা এবং অন্যদের কাছ থেকে ১৫ লাখ টাকা দাবি করা হয়।

আইন-শৃংখলা বাহিনীর সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনাটি অবহিত হওয়ার পর থেকে পুলিশ ও র‍্যাব অভিযান শুরু করে। শনিবার পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালায়। পরে রাতে পুলিশের অভিযানের মুখে দূর্বৃত্তরা চারজনকে ছেড়ে দিয়েছে।

ওসমান গনি বলেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত অপহৃত পাঁচ কৃষককে উদ্ধারে পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালায়। পরে রাতে টেকনাফের শালবন ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমে গহীন পাহাড়ে পুলিশ সাড়াশী অভিযান শুরু করে, অভিযানের এক পর্যায়ে কোনঠাসা হলে দূর্বৃত্তরা ৪ জনকে ছেড়ে দিতে বাধ্য হয়। এসময় উদ্ধার হওয়াদের চোখ-মুখ ও হাত-পা খোলা ছিল। তারা জানিয়েছে, দূর্বৃত্তরা ছেড়ে দেওয়ার আগেই তাদের চোখের বাঁধন খুলে দেয়। জিন্মি হওয়ার পর থেকেই তাদের চোখ বাধা অবস্থায় থাকলেও হাত-পা খোলা ছিল।

ওসি জানান, অপহৃতদের মধ্যে একজন এখনো জিন্মি রয়েছে। তাকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়াদের প্রাথমিক চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি ওসমান গনি।

চকো/জে

Previous Post

কক্সবাজারে ইন্টার্ন চিকিৎসকদের দুইদিনের কর্মবিরতি

Next Post

গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

Next Post
গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB