শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

আন্তর্জাতিক নারী দিবস : রাজনীতিতে নারী নেতৃত্ব এগিয়ে নিতে অর্থ বরাদ্দের দাবি

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
রোববার, ১০ মার্চ ২০২৪
0 0
আন্তর্জাতিক নারী দিবস : রাজনীতিতে নারী নেতৃত্ব এগিয়ে নিতে অর্থ বরাদ্দের দাবি
0
SHARES
307
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী হলেও রাজনীতিতে নারীর অংশগ্রহণ পর্যাপ্ত নয়। কোন দলই এখন পর্যন্ত সকল কমিটিতে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি। যদিও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এর বাধ্যবাধকতা রয়েছে। ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল চট্টগ্রাম অঞ্চল এর আয়োজনে শনিবার ( ৯ মার্চ) কক্সবাজারের একটি অভিজাত হোটেলে নারী দিবস উদযাপন করা হয়েছে।

এই অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নারীর সমঅধিকার, উন্নয়নের জন্য হোক নারীর প্রতি বিনিয়োগ” শীর্ষক এক মতবিনিময় সভায় রাজনৈতিক দলে নারী নেতৃত্ব আরও এগিয়ে নিতে আলাদা করে দলীয় অথবা রাষ্ট্রীয় তহবিল বরাদ্দের দাবি জানিয়েছেন বক্তারা। সভায় অংশ নেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দের পাশাপাশি নাগরিক সমাজ, সাংবাদিক ও মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম-এমএএফ এর প্রতিনিধিরা।

আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, শুধু অর্থ বরাদ্দই নয়, নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণও জরুরী। আলোচকরা সবচেয়ে বেশি গুরুত্ব দেন নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের উপর। তারা বলেন, অস্বচ্ছল কিন্তু যোগ্যতা সম্পন্ন নারী নেতৃবৃন্দ বর্তমান সময়ে নির্বাচন করতে আগ্রহ হারিয়ে ফেলেন, দলের মূল কমিটিতেও উপেক্ষিত থাকেন। ফলে প্রভাবশালীদের সাথে টিকতে না পেরে অধিকাংশ নারীই পিছিয়ে পড়ছেন। এজন্য তাদের সুরক্ষা ও নেতৃত্ব বিকাশে নিজ নিজ দলগুলোই দায়িত্ব নেয়ার আহ্বান জানান। তুলে ধরেন বেশ কিছু সুপারিশ।

অনুষ্ঠানে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, গণমাধ্যম ও সুশীল সমাজেরও দায়িত্ব রয়েছে সকল যোগ্য নারী নেতৃবৃন্দের পক্ষে কথা বলা এবং সমাজে ও দলের কাছে তার ইতিবাচক ইমেজকে প্রচার করা। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রামের ইলেক্টরাল প্রোগ্রাম এসোসিয়েট তামান্না আহমেদ বহ্নি সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রামের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ সদরুল আমিন। আর্ন্তজাতিক নারী দিবস এর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, কক্সবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক নাসিমা আকতার।

সমাপনী পর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার জেলা’র দপ্তর সম্পাদক ও এমএএফ কক্সবাজার এর সাধারণ সম্পাদক ইউসুফ বদরী, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কক্সবাজার জেলা’র সাধারণ সম্পাদক ও সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদা তাহের, কক্সবাজার উইমেন চেম্বার এর সভাপতি জাহানারা বেগম, জাতিয়তাবাদী মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি হালেছা বেগম, জেলা পরিষদ সদস্য ও জেলা বিএনপি’র সদস্য হুমায়েরা বেগম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য উম্মে কুলসুম মিনু।

ইউএসএআইডি’র অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশে এক যুগেরও বেশি সময় ধরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে ‘নারীর জয়ে সবার জয়’ ক্যাম্পেইন পরিচালনা করছে। এই ক্যাম্পেইনের আওতায় সারাদেশে ২০,০০০ এরও বেশি নারী নেতাদের সমন্বয়ে একটি ক্রমবর্ধমান বহুদলীয় নেটওয়ার্ক আছে যা এখন পর্যন্ত ৬২১টি তৃণমূল কমিটিতে ৬,৮২৯ জন নারীকে অন্তর্ভুক্ত হতে সহায়তা করেছে। স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় রাজনৈতিক দলের মধ্যে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক উপ-কমিটি নিজ নিজ দলে বিভিন্ন ইউনিটে কার্যকর। এছাড়া নিজ দলের পাশাপাশি অন্য দলের যোগ্য নারীদেরও নেতৃত্ব বিকাশে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সহায়তায় অ্যাডভোকেসি কর্মসূচী পালন করছে।

চকো/জে

Previous Post

অবশেষে আনুষ্ঠানিকভাবে ভাঙলো জাপা

Next Post

রামুতে ইয়াবাসহ গাড়িচালক গ্রেফতার

Next Post
রামুতে ইয়াবাসহ গাড়িচালক গ্রেফতার

রামুতে ইয়াবাসহ গাড়িচালক গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB