চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দরবেশকাটা বড় মসজিদ পাড়া এলাকায় রাতের অন্ধকারে মৎস্য প্রকল্পে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৎস্য প্রকল্পের ৫ লাখ লাখ মাছ মরে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মালিক।
ভুক্তভোগী ঘের মালিক ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, কিছুদিন আগে দরবেশকাটা বড় মসজিদ পাড়া গ্রামের এহেছান উল্লাহর পুত্র কামাল উদ্দিনের স্ত্রীর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ নিয়ে প্রতিবেশি মৃত মোঃ আলমের পুত্র মিশকাতে মধ্যে সন্দেহ থেকে বিরোধ সৃষ্টি হয়। এ বিষয়টি নিয়ে এলাকায় দু’পক্ষে মধ্যে মারামারি হয়। এ ঘটনায় মৃত মোঃ আলমের পুত্র হেলাল উদ্দিন ও মিশকাতসহ ৬জনের বিরুদ্ধে থানায় মামলা করেন ওই নারীর স্বামী এহেছান উল্লাহ।
ক্ষতিগ্রস্তর ঘের মালিক দরবেশকাটা এলাকার মৃত মোঃ আলমের পুত্র হেলাল উদ্দিন জানান, তাদের বাড়ির পাশ্ববর্তী ৫কানি বিশিষ্ট একটি মৎস্য প্রকল্প বিগত ১১ বছর ধরে লাগিয়ত নিয়ে মৎস্য চাষ করে আসছেন। কিন্তু বিগত ১১ বছরে কোন অঘটন না ঘটলেও হঠাৎ করে গত ২৯ ফেব্রুয়ারী ভোর রাত অনুমানিক ৩টার দিকে মৎস্য প্রজেক্টে মরণনাশক বিষ ছিটায়। এতে অন্তত ৫লক্ষাধিক টাকা মাছ মরে গিয়ে পানিতে ভেসে ওঠে।
পরদিন সকাল ১১টার দিকে স্থানীয় লোকজন ও হেলালের পরিবারের সদস্যরা ঘেরের বেশিরভাগ মাছ মরে পানিতে ভেসে উঠার দৃশ্য দেখতে পান।
ক্ষতিগ্রস্ত হেলাল উদ্দিন ও মিশকাতের দাবী- তাদের বিরুদ্ধে মামলা করেও ক্ষান্ত হয়নি এহেছান গং। তুচ্ছ ওই বিরোধকে কেন্দ্র করে মামলার পরদিন রাতে মৎস্য প্রজেক্টে বিষ দিয়ে মাছ মেরে ফেলার মতো পরিকল্পিত এ ঘটনাটি এহেসান গং ঘটিয়েছে।
ক্ষতিগ্রস্ত মৎস্য প্রকল্পের মালিকরা এব্যাপারে প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে হস্তক্ষেপ কামনা করেছেন।
চকো/জে







