শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু, ট্রলারগুলো ফিরেছে ঘাটে

আহমদ গিয়াস by আহমদ গিয়াস
রোববার, ৩ অক্টোবর ২০২১
0 0
মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু, ট্রলারগুলো ফিরেছে ঘাটে
0
SHARES
311
VIEWS
Share on FacebookShare on Twitter

ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে সাগরে মাছ ধরার উপর ২২ দিনের নিষেধাজ্ঞা আজ রোববার মধ্যরাত (৪ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। ফলে গতকাল শনিবার থেকেই মাছ ধরা বন্ধ করে অধিকাংশ ট্রলার ঘাটে ফিরেছে। বাকী ট্রলারগুলো আজ সকালের মধ্যেই ফিরবে বলে আশা করছে জেলা ফিশিং বোট মালিক সমিতি।

জেলা ফিশিং বোট মালিক সমিতি সূত্র জানায়, কক্সবাজারে মাছ ধরার ছোট বড় ৭ সহস্রাধিক যান্ত্রিক বোট রয়েছে। এসব বোটে প্রায় ১ লাখ জেলে শ্রমিক নিয়োজিত রয়েছে। কিন্তু ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে রোববার (আজ) মধ্যরাত থেকে (৪ অক্টোবর) সাগরে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে বিধায় ইতোমধ্যে গভীর সাগরে মাছ ধরা বন্ধ হয়ে গেছে। এখন সাগর থেকে ঘাটে ফিরছেন জেলেরা। ইতোমধ্যে আশি শতাংশ ট্রলারই ঘাটে ফিরেছে বলে জানান জেলা ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মাস্টার মোস্তাক আহমদ।

তিনি জানান, গভীর সাগরে গতকাল শুক্রবার রাত থেকেই মাছ ধরা বন্ধ হয়ে গেছে। ফলে শনিবার রাত ৯টা পর্যন্ত প্রায় ৮০ ভাগ ট্রলার ঘাটে ফিরেছে। বাকী ট্রলারগুলো রোববার সকালের মধ্যে ঘাটে ফিরবে বলে আশা করা হচ্ছে।

তবে শহরের প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আজ রোববার কক্সবাজারের বাইরে কোন মাছ সরবরাহ করা হবে না বলে জানান ফিশারীঘাটস্থ মৎস্য ব্যবসায়ী সমিতির পরিচালক জুলফিকার আলী।

তিনি বলেন, ইলিশ ধরা, পরিবহণ ও বিপননের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা রোববার মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে বলে একদিন আগেই কক্সবাজার থেকে মাছ সরবরাহ বন্ধ হয়ে যায়। আবার নিষেধাজ্ঞা অতিবাহিত হওয়ার পর মাছ ধরে ট্রলারগুলো ঘাটে ফিরলেই মাছ সরবরাহ শুরু হবে। ফলে আগামী প্রায় এক মাসের জন্য খা খা প্রান্তরে পরিণত হবে সাগরপাড়ের এ শহরের প্রধান মৎস্য অবতরণ কেন্দ্রটি।

তবে আজ রোববার যেসব বোট মাছ নিয়ে ঘাটে ফিরবে, সে মাছগুলো স্থানীয় বাজারেই বিক্রি হবে বলে জানান তিনি।

জেলেরা জানান, সাগরে মাছধরা বড় নৌকায় ৩০ থেকে ৪০ জন এবং ছোট নৌকায় ৫ থেকে ১৭ জন জেলে থাকে। আবার কক্সবাজার শহরতলীর দরিয়ানগর ঘাটের ইঞ্জিনবিহীন ককশিটের বোটে থাকে মাত্র ২ জন জেলে। নৌকাগুলোর মধ্যে ইলিশ জালের বোটগুলো গভীর বঙ্গোপসাগরে এবং বিহিন্দি জালের বোটগুলো উপকূলের কাছাকাছি মাছ ধরে।

ইলিশ জালের বোটগুলো পক্ষকালের রসদ নিয়ে এবং বিহিন্দি জালের বোটগুলো মাত্র একদিনের রসদ নিয়ে সাগরে মাছ ধরতে যায়। বিহিন্দি জালের বোটগুলো সাগর উপকূলে ছোট প্রজাতির মাছ ধরে যাকে স্থানীয় ভাষায় ‘পাঁচকাড়া’ (পাঁচ প্রকারের) মাছ বলা হয়। নিষেধাজ্ঞার কারণে ইলিশ জালের বোটগুলো মাছ ধরা বন্ধ করে ঘাটে ফিরতে শুরু করলেও বিহিন্দি জালের বোটগুলো আজ বিকাল পর্যন্ত সাগরে মাছ ধরবে বলে জানান জেলেরা।

এদিকে ইলিশের ডিম ছাড়ার সময় নির্বিঘœ করতে আজ রোববার মধ্যরাত থেকে সাগরে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হলেও এখন সাগরে ডিমওয়ালা কোন ইলিশ নেই বলে দাবী করেন মৎস্য ব্যবসায়ী ও জেলেরা।

Tags: ইলিশের ডিম ছাড়ার সময়ইলিশের প্রজনন মৌসুমফিশিং বোট মালিক সমিতিবিহিন্দি জালের বোটগুলো
Previous Post

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় আটক ৫, দুই জনের রিমান্ড মন্জুর

Next Post

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর স্বজনদের মধ্যে চলছে আহাজারি

Next Post
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর স্বজনদের মধ্যে চলছে আহাজারি

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর স্বজনদের মধ্যে চলছে আহাজারি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB