শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

৩৪ কূটনৈতিক সদস্য নিয়ে কক্সবাজারে পররাষ্ট্রমন্ত্রী

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
0 0
৩৪ কূটনৈতিক সদস্য নিয়ে কক্সবাজারে পররাষ্ট্রমন্ত্রী
0
SHARES
308
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক সংস্থার ২৪ জন মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিক সদস্য নিয়ে কক্সবাজার এসেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় বিশেষ ট্রেন যোগে কক্সবাজার আইকনিক রেল স্টেশন পৌঁছেন তাঁরা। এসময় জাতীয় সংসদের হুইপ কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল তাদের স্বাগত জানান।

প্রতিনিধি দলটি আসলে তাদের সম্মানে রাখাইন নৃত্য পরিবেশন করা হয়। তা উপভোগ শেষে প্রতিনিধিরা আইকনিক স্টেশনের ভেতরে ছবি তুলেন আর ঘুরে দেখেন। এরপর পরই প্রতিনিধিদলকে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইনানীস্থ রয়েল টিউলিপ হোটেলে চলে যান। এসময় গণমাধ্যমের সাথে কথা বলেননি পররাষ্ট্রমন্ত্রী।

তবে জাতীয় সংসদের হুইপ কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিক সদস্য ভোরে ট্রেন যোগে চট্টগ্রাম পৌঁছেন। এরপর কর্ণফুলী নদীর তলদেশের বঙ্গবন্ধু টানেল, ফ্লাইওয়ার ও চট্টগ্রামের বর্ধিত অংশ পরিদর্শন করেন। এরপর কক্সবাজারে যাত্রা করেন,প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে তারা কক্সবাজার এসে পৌঁছেন। এসে দেখেছেন বৃহৎ এবং অন্যতম সৌন্দর্যের কক্সবাজার আইকনিক রেল স্টেশন। এসব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মেরিন ড্রাইভ হয়ে ইনানী রয়েল টিউলিপ হোটেলে গেছেন। বিকালে মেরিন ড্রাইভ ঘুরে সৌন্দর্য দেখা এবং সমুদ্রের সূর্যাস্ত উপভোগ করেন । তাদের জন্য ওখানে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন রাখা হয়েছে। বুধবার সকাল থেকে হিমছড়ি, রামুর বৌদ্ধ বিহার, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এরপর ঢাকার উদ্দেশ্যে যাত্রা দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর আউট রিচ-এর অংশ হিসেবে এই সফরের আয়োজন করা হয়েছে। যেখানে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসোভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলংকা, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিশর, ফ্রান্স এবং এফএও, আইইউটি, একেডিএন আন্তর্জাতিক সংস্থাগুলোর ২৪ জন মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিক সদস্য এই আউট রিচ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

চকো/জে

Previous Post

চকরিয়ার বীর মুক্তিযোদ্ধা নজির আহমদ আর নেই

Next Post

টেকনাফে সন্ত্রাসীর ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবক নিহত

Next Post
টেকনাফে সন্ত্রাসীর ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবক নিহত

টেকনাফে সন্ত্রাসীর ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবক নিহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB