কক্সবাজারের চকরিয়ায় সরকারি লাইসেন্স বিহীন চারটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় সরকারি অনুমোদন বিহীন এই চারটি হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করেছে আদালত।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক লাইসেন্স বিহীন বেসরকারি হাসপাতাল ও হাসপাতালের ল্যাব বন্ধে চকরিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.রাহাত উজ জামান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গত ২০ ফেব্রুয়ারী চকরিয়া পৌরশহরে অবস্থিত বিভিন্ন বেসরকারি হাসপাতালে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান এর সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন দত্ত থানা পুলিশ, স্যানিটারি ইন্সপেক্টর ( ভারপ্রাপ্ত) আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাহাত উজ জামান বলেন, সরকারি লাইসেন্স না থাকায় চকরিয়া পৌরশহরে অবস্থিত বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ল্যাবে অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা দেওয়া, টেকনিশিয়ান ছাড়া ল্যাব পরিচালনা করে চিকিৎসা রিপোর্ট প্রদানসহ বিভিন্ন অপরাধের কারণে বেসরকারি প্রতিষ্ঠান চকরিয়া শেভরন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫৫ হাজার টাকা, চকরিয়া ম্যাক্স হাসপাতালকে ৩০হাজার টাকা ,চকরিয়া মা ও শিশু জেনারেল হাসপাতালকে ৫ হাজার টাকা, চকরিয়া সিটি হাসপাতালকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, জমিমানা করা বেসরকারি হাসপাতাল গুলোকে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা মোতাবেক লাইসেন্স নিয়ে চিকিৎসা সেবা নিশ্চিতে সতর্কতা করা হয়েছে। পাশাপাশি সরকারি লাইসেন্স অন্তর্ভুক্ত করার জন্য হাসপাতাল গুলোকে ১ মাসের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।
অভিযানের পর বেসরকারি হাসপাতালের কয়েকজন পরিচালক দাবি করেন, আমরা স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনার আলোকে সরকারি লাইসেন্স নিয়ে হাসপাতাল পরিচালনা করতে চাই। কিন্তু চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা লাইসেন্স পেতে সুপারিশ প্রতিবেদন দিতে অতিরিক্ত উৎকোচ দাবি করছে। এই অবস্থার কারণে আমরা চেষ্টা করলেও যথাসময়ে হাসপাতালের লাইসেন্স নিতে পারছি না।
চকো/জে







