কক্সবাজার ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড ট্রাষ্টিজ এর সেক্রেটারী, দৈনিক চকোরীর সম্পাদক ও চকরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. গিয়াস উদ্দীন বলেছেন- দেশ-জাতির প্রয়োজনে অনেক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে রাস্তা পাকা হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের পাকা ভবন সহ নানা উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন অব্যাহত থাকবে। কিন্তু আমাদের নৈতিক উন্নয়ন না হলে টেকসই উন্নয়ন কখনো হবেনা। তিনি বলেন, মানুষের মানসিক উন্নতি করা দরকার এবং সেটি করতে হবে নিজেদের লোভ সংবরণের মাধ্যমে।
তিনি বলেন- মানুষের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়ার সময় ২৫ বছর বয়স পর্যন্ত এবং তার পরবর্তী ২০ বছর অ-প্রাতিষ্ঠানিক শিক্ষার্জনের মধ্য দিয়ে মানুষকে যেতে হবে। আর সে অপ্রাতিষ্টানিক শিক্ষা দান করবেন, সমাজের সর্দার, জনপ্রতিনিধিসহ প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ।
তিনি গতকাল ১২ ফেব্রæয়ারী চকরিয়া উপজেলার কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন থেকে এ বছর অংশগ্রহণকারী আসন্ন এস.এস. পরীক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম উক্ত সভায় সভাপতিত্ব করেন।
সভার বিশেষ অতিথি ও চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি কে. এম. নাছির উদ্দীন তাঁর বক্তব্যে বলেন- যে যতো বড় ডিগ্রী ধারী কিংবা শিক্ষিত হোক, কর্মজীবনে সততার চর্চাছাড়া কোন শিক্ষার গুরুত্ব নেই। অন্যান্যদের মধ্যে কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, কিশলয়ের সহকারী প্রধান শিক্ষক নাছির উদ্দীন মুনিরী, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, মোক্তার আহামদ ইমরান, ফাতেমা জান্নাত, ফখরুল ইসলাম খোকন, তকারুমা জান্নাত লাকী, এনামুল হক, মোবারেকা খানম, এম.এম. মোমিনুল হক চৌধুরী মামুন বক্তৃতা করেন।
চকো/জে







