জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন কক্সবাজার জেলা নারী উন্নয়ন ফোরামের নির্বাচিত সাবেক সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা।
গত ৮ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের পর আনুষ্ঠানিকভাবে পুরণ করে জমা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের নিজের ফেসবুক ওয়ালে পোষ্ট দিয়ে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মহিলা সংসদ সদস্য প্রার্থী সাফিয়া বেগম শম্পা।
নারী সংসদ সদস্য পদপ্রার্থী সাফিয়া বেগম শম্পার স্বামী চকরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ও দৈনিক চকোরী পত্রিকার সম্পাদক এ কে এম গিয়াস উদ্দিন বলেন, মহান আল্লাহ তায়ালার অসীম রহমতে, জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন লাভের লক্ষ্যে প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের পর জমা দিয়েছেন সাফিয়া বেগম শম্পা।
মহিলা সংসদ সদস্য প্রার্থী হিসেবে শাফিয়া বেগম শম্পা আওয়ামীলীগের দলীয় মনোনয়ন যাতে নিশ্চিত হয় সেজন্য সকলের কাছে দোয়াও কামনা করেছেন অধ্যক্ষ এ কে এম গিয়াস উদ্দিন।
চকো/জে







