শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার অভিযানে পুলিশের উপর হামলা, দুই পুলিশ সদস্য আহত, ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া by নিজস্ব প্রতিবেদক,চকরিয়া
মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪
0 0
চকরিয়ায় ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার অভিযানে পুলিশের উপর হামলা, দুই পুলিশ সদস্য আহত, ৫ জন গ্রেফতার
0
SHARES
314
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়ায় মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইনকে গ্রেফতার করতে অভিযানে গেলে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলায় এসআইসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার সাহারবিল ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে চকরিয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুই পুলিশ সদস্য হলেন, চকরিয়া থানার এসআই আল ফোরকান ও পুলিশ কনস্টেবল ছাদরুল আমিন।

এদিকে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সোমবার রাতে সাহারবিল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, সাহারবলি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড কোরালখালী গ্রামের টুক্কু মিয়ার ছেলে আরমান হোসেন (১৯), মোস্তফা কামাল (২৫), একই এলাকার মোজাম্মেল হকের ছেলে নুরশেদুল ইসলাম ছোটন (২০), শিব্বির আহমদের ছেলে জয়নাল উদ্দিন (৪২) ও সোনা মিয়ার ছেলে আমির হোসেন (৪৫)।

চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকার বলেন, অভিযানের সময় পুলিশের কর্তব্য কাজে বাঁধা ও পুলিশের উপর হামলার ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে চকরিয়া থানায় এসআই আল ফোরকান বাদী একটি মামলা রুজু করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, প্রতিদিনের মতো সোমবার রাত আনুমানিক আটটার দিকে নিয়মিত টহলে বের হয় থানা পুলিশের একটি টিম। রাত সাড়ে আটটার দিকে চকরিয়া থানা পুলিশ টিম দুুটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোছাইনকে গ্রেফতারে তাঁর বাড়িতে যায়।

এসময় পুলিশ বাড়ির দরজা খুলতে বললে আসামী নবী হোছাইন কৌশলে মোবাইলে তার বাড়ির আশপাশের লোকজনকে পুলিশের উপর হামলার নির্দেশ দেন। পরক্ষণে অনুমাানিক ৭০-৮০ জন নারী-পুরুষ জড়ো হয়ে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে অস্ত্র গুলি কেড়ে নেয়ার চেষ্টা করে। পরিস্থিত অনূকুলে না থাকায় পুলিশ পিছু হটে।

ওসি বলেন, অভিযানস্থল থেকে পুলিশ টিম বিষয়টি আমাকে অবহিত করলে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। পরে হামলাকারী নারী পুরুষ পালিয়ে যায়। এসময় ধাওয়া দিয়ে হামলায় জড়িত ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোছাইনের বিরুদ্ধে চকরিয়া থানা ও মহেশখালী থানার দুটি মামলায় ওয়ারেন্ট ছিল। সোমবার রাতে ওয়ারেন্ট তামিল করতে গেলে নবী হোছাইন ও তার লোকজন পুলিশের উপর হামলা করে।
এ ঘটনায় থানায় একটি পুলিশ এসল্ট মামলা রুজু হয়। ওই মামলায় এজাহারনামীয় ২৪ জনসহ অজ্ঞাত ৫০-৬০ জনকে জনকে আসামী করা হয়েছে। গতকাল দুপুরে হামলার ঘটনায় গ্রেফতারকৃত ৫জনকে আদালতে পাঠানো হয়েছে।

চকো/জে

Previous Post

চকরিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী দিনে খুদে বিজ্ঞানীদের মাঝে পুরস্কার ক্রেস্ট বিতরণ

Next Post

বিএনপির ফ্রি স্টাইল কর্মসূচি মানবে না সরকার: ওবায়দুল কাদের

Next Post
ভারত পরিস্থিতি বিবেচনায় সৎ প্রতিবেশীসুলভ আচরণ করেছে: কাদের

বিএনপির ফ্রি স্টাইল কর্মসূচি মানবে না সরকার: ওবায়দুল কাদের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB