শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজারে চালু হল ছাদখোলা ট্যুরিষ্ট বাস

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বুধবার, ১০ জানুয়ারি ২০২৪
0 0
কক্সবাজারে চালু হল ছাদখোলা ট্যুরিষ্ট বাস
0
SHARES
329
VIEWS
Share on FacebookShare on Twitter

পর্যটকদের জন্যে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে প্রথমবারের মতো যাত্রা শুরু হল ছাদখোলা ট্যুরিস্ট বাস। এই বাসে চড়ে ভ্রমণপিপাসুরা উপভোগ করছে পাহাড়, সাগর ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য। ভ্রমণপিপাসুরা বলছে, ছাদখোলা ট্যুরিস্ট বাস কক্সবাজার ভ্রমণকে অন্যমাত্রায় নিয়ে যাবে। সারি সারি ঝাউগাছ, মাঝে দীর্ঘ ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ। যার দুপাশে রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। যা মুগ্ধ করে ভ্রমণপিপাসুদের। যার কারণে প্রতিদিনই এই মেরিন ড্রাইভে ভ্রমণে যান হাজারো ভ্রমণপিপাসু। ছাদখোলা বাসে একদিনের প্যাকেজে জনপ্রতি খরচ হবে আপার ডেকে ৭০০ টাকা আর লোয়ার ডেকে ৬০০টাকা। যার টিকিট মিলবে লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে।

পর্যটক মিনার চৌধুরী বলেন, অনেক আনন্দের এই যাত্রা। ছাদখোলা বাসে চড়ে একদিকে সাগরের গর্জন অন্যদিকে পাহাড়ে পাখির কলবর মুগ্ধ করছে। প্রথমবার ছাদখোলা বাসে চড়ে দরিয়ানগর, হিমছড়ি, ইনানী, পাতুয়ারটেক ও সাবরাং ভ্রমণ করছি।

আরেক পর্যটক দিদারুল আলম বলেন, ঢাকা থেকে পরিবার নিয়ে কক্সবাজার ভ্রমণে এসে ছাদখোলা ট্যুরিস্ট বাসে চড়ে কক্সবাজারের অপরূপ সৌন্দর্য উপভোগ করছি। প্রশাসনকে ধন্যবাদ জানায় দীর্ঘ ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভে একটি নতুন যাত্রা করে দেওয়ার জন্য। বেশ ভাল উপভোগ করছি।

বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০ লাবণী পয়েন্টে থেকে শুরু হয় ছাদখোলা ট্যুরিস্ট বাসের যাত্রা। যা গিয়ে থামে রেজুখাল পয়েন্টে। এরপর বিরতি দিয়ে আবার শুরু হয় যাত্রা। মেরিন ড্রাইভের বেশ কয়েকটি পয়েন্ট ভ্রমণের পর যা গিয়ে থামবে টেকনাফের সাবরাংয়ে। এরপর পুরো দিন মেরিন ড্রাইভে কাটিয়ে সন্ধ্যায় আবারও ছাদখোলা ট্যুরিস্ট বাসে চড়ে ফিরবে ভ্রমণপিপাসুরা।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন , যাত্রী চাহিদা বাড়লে আরও বাড়ানো হবে ছাদখোলা ট্যুরিস্ট বাস। প্রথমদিকে ২টি বাস দিয়ে যাত্রা শুরু হলো। আশা করি, আরও দুটি ট্যুরিস্ট বাস খুব শিগগিরই যুক্ত হবে। এই ছাদখোলা ট্যুরিস্ট বাসের যাত্রার মাধ্যমে কক্সবাজারের পর্যটন শিল্পকে আরও একধাপ এগিয়ে যাবে।

Previous Post

চকরিয়ায় চিংড়িজোনে অস্ত্রধারী ডাকাতদলের হামলা, নিহত-১

Next Post

কক্সবাজারে রেললাইনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Next Post
কক্সবাজারে রেললাইনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কক্সবাজারে রেললাইনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB