শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

শেষ হওয়ার ১ ঘন্টা ৫মি. আগে ভোট বর্জন করলেন জাফর আলম

কক্সবাজার প্রতিনিধি by কক্সবাজার প্রতিনিধি
রোববার, ৭ জানুয়ারি ২০২৪
0 0
শেষ হওয়ার ১ ঘন্টা ৫মি. আগে ভোট বর্জন করলেন জাফর আলম
0
SHARES
385
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য জাফর আলম ভোট বর্জন করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে তিনি ভোট বর্জনের ঘোষণা দিলেন।

সুষ্ঠু নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে ভোট শেষ হওয়ার মাত্র ১ঘন্টা ৫ মিনিট পূর্বে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কক্সবাজার-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম।

রোববার (৭ জানুয়ারি) দুপুর ২টা ৫৫ মিনিটে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে ভোট বর্জনের পাশাপাশি কেন্দ্র দখল করে নেওয়ার অভিযোগ করেন জাফর আলম।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘বিজিবি ও গোয়েন্দা সংস্থার নেতৃত্বে অধিকাংশ কেন্দ্র দখল করে ভোট ডাকাতি এবং আমার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার প্রতিবাদে আমি ভোট বর্জন করলাম।

কক্সবাজারের জেলা রিটার্নি কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান জানিয়েছেন, কক্সবাজার -১ চকরিয়া – পেকুয়া আসনে এ পর্যন্ত কেউ লিখিত ও মৌখিকভাবে জানাননি। ওই আসনে ভোট বর্জনের তথ্য জানা নেই।

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম জানান, জেলার কোথাও কেন্দ্র দখলের তথ্য পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

চকরিয়া-পেকুয়া আসনে ভোটের মাঠে মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন জাফর আলম ও আওয়ামী লীগের সমর্থন পাওয়া কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। এরমধ্যে জাফর আলম ভোট বর্জন করায় পথ খুলে গেল ইবরাহিমের।

এর আগে ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচিত হন জাফর আলম। এবার তিনি নৌকার মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। এই আসনে নৌকা পান কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ। ঋণখেলাপির দায়ে তার মনোনয়ন বাতিল হয়। এরপর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা কল্যাণ পার্টির পক্ষে কাজ করেন।

নির্বাচন কার্যালয়ের তথ্য বলছে, চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার ১ আসনের বর্তমান ভোটার সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ২৫২ জন। যেখানে চকরিয়া উপজেলায় ৩ লাখ ৫৩ হাজার ২৫২ জন এবং পেকুয়া উপজেলায় ১ লাখ ৩৩ হাজার ভোটার রয়েছে। এই ২ উপজেলায় ভোট গ্রহণের ১৫৮ টি কেন্দ্র।

এ আসনের অন্য প্রার্থীরা হলেন, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির আবু মোহাম্মদ বশিরুল আলম (হাতুড়ী), জাতীয় পার্টির হোসনে আরা (লাঙ্গল), বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ বেলাল উদ্দিন (মোমবাতি), স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের ছেলে ও স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন (ঈগল) এবং স্বতন্ত্র প্রার্থী কামরুদ্দিন আরমান (কলারছড়ি)।

Previous Post

রামুতে ভাইয়ের হাতে ভাই খুন

Next Post

কক্সবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের ভোট বর্জন

Next Post
কক্সবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের ভোট বর্জন

কক্সবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের ভোট বর্জন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB