দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া পেকুয়া) আসনে এমপি পদপ্রার্থী মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক এর ” হাতঘড়ি “মার্কার সমর্থনে গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৮টি পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এরইমধ্যে তিনটি মহিলা সমাবেশে হাতঘড়ি মার্কার পক্ষে বিপুল সংখ্যক নারীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
গতকাল বিকালে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের অলি শাহ বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আওয়ামী লীগ সমর্থিত এমপি পদপ্রার্থী বাংলাদেশ কল্যাণ পাটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহিম। পথসভায় প্রধান বক্তার বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কক্সবাজার-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সালাহ উদ্দিন আহমেদ সিআইপি।
বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক অধ্যাপক এ কে এম গিয়াসউদ্দিন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, আওয়ামী লীগ নেতা সাবেক মেম্বার আলমগীর কবির রাজু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তার আগে বিকালে চিরিঙ্গা ইউনিয়নে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি পদপ্রার্থী মেজর জেনারেল অব সৈয়দ মোহাম্মদ ইবরাহিম। বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মইনুল ইসলাম। এদিন রাতে সাহারবিল ইউনিয়ন আওয়ামী লীগের উদোগে হাতঘড়ি মার্কার বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন এমপি পদপ্রার্থী সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক।
সাহারবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেম্বার এনামুল হক এনামের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা আবুহেনা মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, মিজানুর রহমান, এসএম গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উন্মে কুলছুম মিনু,
চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সরওয়ার আলম, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মহসিন বাবুল, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, মাতামুহুরি সাংগঠনিক থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজিদ হোসেন সাকিব। এছাড়াও হাতঘড়ি মার্কার নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকলস্থরের নেতাকর্মী এবং জনসাধারণ উপস্থিত ছিলেন।
একইদিন বিকালে চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নে আওয়ামী লীগ নেতা এডভোকেট রবিউল এহেছান লিটনের সার্বিক সহযোগিতায় এমপি পদপ্রার্থী মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক তথা হাতঘড়ির সমর্থনে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও চকরিয়া পেকুয়া আসনের সাবেক এমপি আলহাজ্ব সাফিয়া খাতুন।







