কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের জাতীয় সংসদ পদপ্রার্থী সালাহ উদ্দীন আহমদ সিআইপি বলেছেন- আমি ঋণ খেলাপি নই।
তিনি বলেন, ‘গতকাল ১৫ ডিসেম্বর’২৩খ্রি: তারিখ নির্বাচন কমিশনের সামনে পুনরায় শুনানীকালে বাংলাদেশ ব্যাংক প্রতিনিধি নির্বাচন কমিশনকে এ বিষয়ে বারবার অবহিত করার পরও অদৃশ্য কারণে আমার মনোনয়ন পত্রটি বাতিল বলে ঘোষণা দেন।
এই আদেশ দ্বারা শুধু আমার উপর নয়, চকরিয়া-পেকুয়ার সর্বস্তরের জনগণের প্রতি চরম অবিচার করা হলো।’
বিবৃতিতে তিনি আরো বলেন, ‘এই অবিচারের প্রতিকার পাওয়ার জন্য আমি সর্বোচ্চ আদালতে আইনী লড়াই চালিয়ে যাব।
এই ক্ষণে চকরিয়া-পেকুয়ার সর্বস্তরের জনগণের প্রতি আমার বিনীত অনুরোধ, কারো কথায় আপনারা বিভ্রান্ত হবেন না।
সবাই ঐক্যবদ্ধ থাকুন, আমার উপর আস্থা রাখুন। ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত।’







