শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজারের ৪ টি আসনে ৩৫ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

কক্সবাজার প্রতিনিধি by কক্সবাজার প্রতিনিধি
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
0 0
কক্সবাজারের ৪ টি আসনে ৩৫ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
0
SHARES
458
VIEWS
Share on FacebookShare on Twitter

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার কক্সবাজারের ৪ টি আসনে ৩৫ জন তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মনোনয়ন পত্র দাখিল করা ৩৫ প্রার্থী মধ্যে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন ২৪ জন। অপর ১১ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করলেও যেখানে আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য জাফর আলম সহ ৫ জন নেতা রয়েছেন।

কক্সবাজার জেলা রির্টানিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয় থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় প্রাপ্ত তালিকায় এসব তথ্য পাওয়া গেছে।

কক্সবাজার জেলা রির্টানিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান জানিয়েছেন, মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ৩৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছে। ঘোষিত তফশিল মতে এসব মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়ন পত্র দাখিলকারিদের মধ্যে কক্সবাজার ১ আসনে ১৩ জন, ২ আসনে ৭ জন, ৩ আসনে ৬ জন এবং ৪ আসনে ৯ জন প্রার্থী রয়েছে।

#কক্সবাজার ১ :
কক্সবাজার ১ চকরিয়া-পেকুয়া আসনে মনোনয়ন পত্র দাখিলকারি ১৩ জনের মধ্যে দলীয় মনোনীত প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন ৭ জন।

যেখানে রয়েছেন আওয়ামীলীগের সালাহ উদ্দীন আহমদ, বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম ও আবদুল আউয়াল মামুন, জাতীয় পার্টির এ. এইচ. সালাউদ্দীন মাহমুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ বেলাল উদ্দিন, ওয়ার্কার্স পার্টির আবু মোহাম্মদ বশিরুল আলম, জাতীয় পার্টির হোসনে আরা। অপর ৬ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ৩ জন আওয়ামীলীগের নেতা। এরা হলেন বর্তমান সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম, এমপি জাফরের পুত্র তানভীর আহমদ সিদ্দিকী তুহিন, আওয়ামীলীগের সাবেক নেতা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ। স্বতন্ত্র ৩ প্রার্থী হলেন, শফিকুল ইসলাম, কমর উদ্দীন ও শাহ নেওয়াজ চৌধুরী।

কক্সবাজার ২ :
কক্সবাজার ২ কুতুবদিয়া-মহেশখালী আসনে মনোনয়ন পত্র দাখিলকারি ৭ জনই দলীয় মনোনীত প্রার্থী। যেখানে রয়েছেন আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জাকের পার্টির মোহাম্মদ ইলিয়াছ, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির মাহাবুবুল আলম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ জিয়াউর রহমান, ইসলামী ঐক্যজোটের মোঃ ইউনুস, বাংলাদেশ সুপ্রিম
পার্টি -বিএসপির মোহাম্মদ খাইরুল আমিন ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমএর মোহাম্মদ শরীফ বাদশা।

#কক্সবাজার ৩ :
কক্সবাজার ৩ সদর, ঈদগাও ও রামু আসনে মনোনয়ন পত্র দাখিলকারি ৬ জনের মধ্যে দলীয় মনোনীত প্রার্থী ৫ জন। যেখানে রয়েছেন আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জাতীয় পার্টির মোহাম্মদ তারেক, বাংলাদেশ কল্যাণ পার্টির আবদুল আউয়াল মামুন, ন্যাশনাল আওয়ামী পার্টির শামীম আহসান, বাংলাদেশ ন্যাশানালিস্ট ফ্রন্টের মোহাম্মদ ইব্রাহিম। এ আসনটিতে স্বতন্ত্র প্রার্থী মো, আবদুল মজিদ।

#কক্সবাজার ৪ :
কক্সবাজার ৪ উখিয়া-টেকনাফ আসনে মনোনয়ন পত্র দাখিলকারি ৯ জনের মধ্যে দলীয় মনোনীত প্রার্থী ৫ জন। যেখানে রয়েছেন আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার , ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির ফরিদ আলম, জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার ভুট্টো, তৃনমূল বিএনপির মুজিবুল হক মুজিব, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ওসমান গনি চৌধুরী, বাংলাদেশ কংগেসের মো, ইসমাইল।

এই আসনে ৩ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ২ জন আওয়ামীলীগের। এরা হলেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. নুরুল বশর, কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাদুর। অপর স্বতন্ত্র প্রার্থী মো. ইসহাক।

ইসহাক আবদুর রহমান বদিকে পিতা দাবি করে আদালতে দায়ের করা মামলার বাদি। আসনটিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার সাবেক সংসদ সদস্য বদির স্ত্রী।

Previous Post

কক্সবাজারে পাহাড় থেকে পড়ে হাতি শাবকের মৃত্যু

Next Post

চকরিয়া পেকুয়া আসনে মনোনয়ন পত্র জমা দিলেন আওয়ামী লীগের এমপি প্রার্থী সালাহউদ্দিন সিআইপি

Next Post
চকরিয়া পেকুয়া আসনে মনোনয়ন পত্র জমা দিলেন আওয়ামী লীগের এমপি প্রার্থী সালাহউদ্দিন সিআইপি

চকরিয়া পেকুয়া আসনে মনোনয়ন পত্র জমা দিলেন আওয়ামী লীগের এমপি প্রার্থী সালাহউদ্দিন সিআইপি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB