আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসন থেকে জাতীয় পাটি জেপির (মঞ্জু) বাই সাইকেল প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নামবেন বলে ঘোষণা দিয়েছেন বরণ্য রাজনীতিবিদ সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এএইচ সালাহউদ্দিন মাহমুদ। গতকাল তিনি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় পাটি মঞ্জুর প্রেসিডিয়াম সদস্য মুজিব বাহিনীর কমাণ্ডার এএইচ সালাহউদ্দিন মাহমুদ ইতোমধ্যে দলীয় মনোনয়ন ফরম পুরন করে জাতীয় পাটি মঞ্জুর দলীয় কার্যালয়ে জমা দিয়েছেন।
পাশাপাশি তিনি গত (২৩ নভেম্বর) জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর দায়িত্বপ্রাপ্ত সহকারী রির্টানিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান এর দপ্তর থেকে সরকারি ভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা এ এইচ সালাহউদ্দিন মাহমুদ ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে বিএলএফ (মুজিব বাহিনী) কক্সবাজার জেলার কমন্ডার ছিলেন।
হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি গঠিত হলে তিনি ১৯৮৬ সালে যোগ দেন জাতীয় পার্টিতে এবং কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর আগে তিনি কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন।
নির্বাচনে প্রার্থীতা প্রসঙ্গে বরণ্য রাজনীতিবিদ এএইচ সালাহউদ্দিন মাহমুদ বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দল জাতীয় পার্টি জেপি থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ১ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে আগামী ৩০ নভেম্বর আল্লাহ রহমতে মনোনয়নপত্র দাখিল করবো।
আমার জীবনের শেষ নির্বাচনে প্রিয় চকরিয়া ও পেকুয়াবাসি আমার পাশে থাকবেন এই কামনা করছি। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।







