শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

স্বাভাবিক ছিল কক্সবাজারের হরতাল পরিস্থিতি

তাহজিবুল আনাম by তাহজিবুল আনাম
রোববার, ২৯ অক্টোবর ২০২৩
0 0
0
SHARES
317
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারে হরতালের কোন প্রভাব নেই। সারাদিন স্বাভাবিক ছিল কক্সবাজারের হরতাল পরিস্থিতি।বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালে নাশকতা ঠেকাতে সকাল থেকে কক্সবাজারের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট ও মহাসড়কে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফলে, সড়কে হরতালের তেমন কোন প্রভাব নেই বললে চলে। সকাল থেকে প্রায় প্রতিটি সড়কেই ভারি যানবাহন ছাড়া সবধরনের যান চলাচল স্বাভাবিক ছিল। নিত্যদিনের মতোই স্বাভাবিক চলেছে আদালতের কার্যক্রম। তবে হরতালের প্রভাবে কক্সবাজারে কমে গেছে পর্যটকের সংখ্যা। রোববার একেবারে পর্যটকশূন্য ছিল কক্সবাজার।

শনিবার বিএনপির সমাবেশ থেকে ঘোষণা আসে রবিবার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা দেশব্যাপী হরতাল। সারাদেশের মতো শনিবার সন্ধ্যায় হরতালের বিপক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং হরতালের পক্ষে বিএনপি এবং অঙ্গ সংগঠন মিছিল করে। অনেক সড়কে টায়ার জালিয়ে বিক্ষোভও দেখায় বিএনপি সমর্থকরা। বিএনপির হরতালকে সমর্থন দেয় নিবন্ধন বাতিল করা সংগঠন জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলো।

পূর্ব ঘোষণা মতে, হরতালে রবিবার মাঠে নামার কথা থাকলেও কক্সবাজার সদর ও অন্যান্য উপজেলা সমূহের কোথাও পিকেটিংয়ে নেই বিএনপি-জামায়তের নেতা-কর্মীরা। তবে, কক্সবাজার পৌর শহরের ঝাউতলা হোটেল রেনেসাঁসের সামনের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে লুকিয়ে যায় হরতাল সমর্থকরা।

সড়কে বিএনপি-জামায়াতের কেউ না থাকলেও অবস্থান নিয়েছে কক্সবাজার জেলা, পৌর আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা। শহরের বিভিন্ন মোডে মোডে তাদের অবস্থান চোখে পড়ার মতো ছিল।

সড়কে যানবাহন নিয়ে বের হওয়া ক্ষুদ্রযানের চালকরা জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া-ঈদগাঁও-রামু-উখিয়া-টেকনাফ ও কক্সবাজার সদরের কোথাও কোন পিকেটিং বা হরতাল কর্মসূচি ঘোষণা করা দলগুলোর নেতাকর্মীদের অবস্থান চোখে পড়েনি। যাত্রী নিয়ে চলাচলের সময় কোথাও কোন বাধার মুখে পড়তে হয়নি। তবে, শনিবার রাজধানীতে বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগানোর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ায় দেখেছি- তাই আমাদের মাঝে কিছুটা আতঙ্ক কাজ করছে।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কাইছার হামিদ বলেন, সকাল থেকে কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ ১২টি পয়েন্টে পুলিশের টিম মাঠে রয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান বলেন, রামুতে শান্তিপূর্ণ হরতাল চলছে। নাশকতা ঠেকাতে বিভিন্ন পয়েন্টে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। এই পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, মহেশখালীতে হরতালের কোন প্রভাব নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের টিম মাঠে ছিল। মানুষের নিরাপত্তায় আমরা কাজ করে যাচ্ছি।

কক্সবাজারের চকরিয়া চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র জানান, হরতালে সরকারি সম্পত্তি, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল বজায় রাখতে কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া স্টেশনে হাইওয়ে পুলিশ সতর্ক অবস্থান রয়েছে। তার নেতৃত্বে পুলিশের পৃথক দুইটি টিম মাঠে দায়িত্বপালন করছে। হরতালের নামে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড় দেয়া হবে না।

টেকনাফ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, টেকনাফে পুলিশ সতর্ক অবস্থান রয়েছে। পুলিশের পৃথক চারটি টিম সবধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে।

গণপরিবহনের সংশ্লিষ্টরা বলছে,হরতালের কারণে রাস্তা গাড়ি সংখ্যা কম।কতৃপক্ষ নির্দেশ দিলে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাত্রীবাহী বাস ছাড়া হবে।

হরতালের কারণে সাধারণ জনগণ আতঙ্কে রয়েছে, বাজারে দ্রব্য মূল্যার বৃদ্ধি করা হয়েছে। স্কুল, মাদ্রাসা ও কলেজ খোলা থাকলেও ছাত্রছাত্রীর পরিবহনে কারণে যাতাযাতের ব্যাঘাত হচ্ছে।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: সাইফুল ইসলাম বলেন, সকাল থেকে আমাদের শক্ত অবস্থান ছিল। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা সজাগ রয়েছি। সাধারণ মানুষের নিরাপত্তায় আমরা মাঠে রয়েছি।

বেলা ১২ টার দিকে পেকুয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর হায়দার বলেন, বিএনপি- জামায়াতের হরতালে পেকুয়া কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থায় রয়েছে। পুলিশের পৃথক ৬টি টিম মাঠে রয়েছে।

কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজিবুল ইসলাম জানিয়েছেন, হরতালের নামে সন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতা ঠেকাতে নেতা-কর্মীরা মাঠে রয়েছে। অপ্রীতিকর ঘটনোর চেষ্টা করলে প্রতিহত করা হবে।এছাড়া উখিয়া, টেকনাফ, চকরিয়া, মহেশখালীতে হরতাল বিরোধী মিছিল করেছে আওয়ামীলীগ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো রফিকুল ইসলাম বলেন , সকাল থেকে মহাসড়কসহ জেলাজুড়ে প্রতিটি পয়েন্টে পুলিশের টিম সতর্ক অবস্থানে । মাঠে রয়েছে র‌্যাবের কয়েকটি টিমও। কোথাও কেউ সহিংস ঘটনা ঘটাতে চাইলে প্রতিহত করা হবে।

Previous Post

হরতাল প্রত্যাখান করে পেকুয়ায় আ’লীগের শান্তি সমাবেশ ও মোটর শোভাযাত্রা

Next Post

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশ আসছে মিয়ানমারের ৩৪ প্রতিনিধি

Next Post

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশ আসছে মিয়ানমারের ৩৪ প্রতিনিধি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB