শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই-বীর বাহাদুর

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
0 0
শিক্ষা মন্ত্রনালয়ের অফিসার পরিচয়ে চাঁদাবাজিকালে আটক -১
0
SHARES
326
VIEWS
Share on FacebookShare on Twitter

বান্দরবান, ২২ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের মতো ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দেশ পরিচালনা ও দেশের উন্নয়নে সুশৃঙ্খলভাবে কাজ করার মতো নজির স্থাপন অতীতের কোনো সরকার করে দেখাতে পারেনি।

আজ শুক্রবার বান্দরবান সদর থানার মেঘলা এলাকায় সনাতন ধর্মালম্বীদের সৎসঙ্গ বিহার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এমন মন্তব্য করেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর আরও বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার । আর ধর্মীয় সম্প্রীতি রক্ষা করতে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে। পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন, জনবান্ধব আওয়ামী লীগ সরকার মানুষের কল্যাণে জনহিতকর কাজ অব্যাহত রেখেছে।

তিনি বলেন, দেশের গরীব ও অস্বচ্ছল মানুষের জীবন ও জীবিকার মান উন্নয়নে বীর মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, বয়স্কভাতা, ভিজিডি, ভিজিএফ, হরিজন, বেদে ও হিজড়া ভাতা, এছাড়া বিনামূল্যে ছাত্রছাত্রীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ, গরীব ছাত্রীদের উপবৃত্তি প্রদান, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালুসহ নানান আর্থিক অনুদান প্রদান অব্যাহত রেখেছে। সরকারের এসব ভাতা পেয়ে দরিদ্র ও অস্বচ্ছল মানুষ তাদের জীবন সুন্দরভাবে চালাতে সক্ষম হচ্ছে। তিনি বলেন, এ সরকার দেশের মানুষের কল্যাণে আজীবন নিবেদিত থাকবে।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে প্রায় ৯০লক্ষ টাকা ব্যয়ে সৎসঙ্গ বিহারের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ।

বান্দরবান সৎসঙ্গ বিহারের সভাপতি এডভোকেট তপন কান্তি দাশ এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, পৌরসভার মেয়র মো.শামসুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অমল কান্তি দাশ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ সনাতন ধর্মালম্বী নারী পুরুষেরা উপস্থিত ছিলেন।

Previous Post

শিক্ষা মন্ত্রনালয়ের অফিসার পরিচয়ে চাঁদাবাজিকালে আটক -১

Next Post

টেকনাফে স্বর্ণের বারসহ রোহিঙ্গা যুবক আটক

Next Post
টেকনাফে স্বর্ণের বারসহ রোহিঙ্গা যুবক আটক

টেকনাফে স্বর্ণের বারসহ রোহিঙ্গা যুবক আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB