শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনাকে পুনঃরায় ক্ষমতায় আনতে হবে

নীতিশ বড়ুয়া, রামু থেকে by নীতিশ বড়ুয়া, রামু থেকে
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
0 0
0
SHARES
326
VIEWS
Share on FacebookShare on Twitter

রামু উপজেলার ফতেখাঁরকুল, রাজারকুল ও কাউয়ারখোপ ইউনিয়নে তিনটি সড়ক, সেতু, খালখনন ও কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। এসময় তিনি দীর্ঘপথ হেঁটে, বৃষ্টিতে ভিজে গণসংযোগ কালে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনঃরায় ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

এমপি কমল আগামী ২৩ সেপ্টেম্বর বিকাল ৩ টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রামু স্টেডিয়ামে আয়োজিত জনসভায় মিছিল সহকারে সকলকে যোগদানের আহবান জানান।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উন্নয়ন কাজের উদ্বোধন ও গণসংযোগ করেন তিনি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার প্রতিটি গ্রাম এখন শহরে উন্নীত হচ্ছে। গ্রামের মানুষ আজ শহরের সেবা পাচ্ছেন। এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের কারনে।

গ্রাম পর্যায়ে উন্নয়নের মাধ্যমেই দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন তিনি। দেশের কোন গ্রামে এখন আর কুড়েঘর নাই। সাধারণ মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ ও অবকাঠামোগত উন্নয়নসহ সকল প্রকার মৌলিক চাহিদা পুরণ করছে শেখ হাসিনার সরকার।

অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশের মানুষ আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, বন্যা, করোনার মতো দু:সময়ে বিএনপির নেতারা মানুষের পাশে থাকে না। ওই সময় তারা বাড়ির উঠানে ঘাস কাটে। নির্বাচন আসলে তারা ভোট চায়।

দেশে আবারো সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে বিএনপি ক্ষমতায় আসতে নানা ষড়যন্ত্র শুরু করেছে । তাদেরকে প্রতিহত করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার সকালে ফতেখাঁরকুলে হযরত মাগন আলী শাহ্ (রহ) মসজিদ সড়কের উন্নয়ন, রাজারকুল ইউপি অফিস-শীকলঘাট- কাউয়ারখোপ ইউপি সড়ক উন্নয়ন, কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিলে সোনাইছড়ি খালে গার্ডার ব্রিজ, রাজারকুল ইউপি অফিস-শীকলঘাট- কাউয়ারখোপ ইউপি সড়ক উন্নয়ন ও হাজ্বী মো. হোছাইন কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী, রামু উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাসান ভুঁইয়া, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুর রহমান, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফাহমিদ আশফাক, স্বাস্থ্য পরিদর্শক দর্পণ বড়ুয়া, কবি এম. সুলতান আহমদ মনিরী, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ওসমান সরওয়ার মামুন, আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন কোম্পানি, যুবলীগ নেতা ওসমান গণি, ইউপি সদস্য শাহাব উদ্দিন, ইউপি সদস্য আজিজুল হক, ঠিকাদার খালেদ নেওয়াজ আবু ও সাইফুর রহমান সহ স্থানীয় ইউপি সদস্য, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Previous Post

পালানোর সময় ৫৮ রোহিঙ্গা আটক

Next Post

টেকনাফে আয় বহির্ভূত ১ কোটি ৪ লাখ টাকা সম্পদ অর্জনের অভিযোগে মামলা

Next Post
টেকনাফে আয় বহির্ভূত ১ কোটি ৪ লাখ টাকা সম্পদ অর্জনের অভিযোগে মামলা

টেকনাফে আয় বহির্ভূত ১ কোটি ৪ লাখ টাকা সম্পদ অর্জনের অভিযোগে মামলা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB