শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

রোহিঙ্গা ক্যাম্পের বাইর থেকে শতাধিক রোহিঙ্গা আটক

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
0 0
রোহিঙ্গা ক্যাম্পের বাইর থেকে শতাধিক রোহিঙ্গা আটক
0
SHARES
313
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্প থেকে ‘ছড়িয়ে পড়া ঠেকাতে’ যৌথ অভিযানে শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়া ডিগ্রি কলেজ গেইট এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকদের মধ্যে ৪০ জনের বেশি রোহিঙ্গাকে ঘটনাস্থল থেকে ক্যাম্পে ফেরত পাঠানো হলেও ৬১ জনকে থানায় আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে সোমবার ৫৫ জন, রোববার ২৯ জন ও শনিবার ২৯ জন রোহিঙ্গাকে আটক করেছিল পুলিশ।

শেখ মোহাম্মদ আলী বলেন, রোহিঙ্গাদের ক্যাম্প ছেড়ে বাইরে আসা ঠেকাতে পুলিশ কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। অনেক রোহিঙ্গা অনুমতি ছাড়াই ক্যাম্পের নিরাপত্তা কর্মীদের চোখ কৌশলে ফাঁকি গিয়ে বাইরে বেরিয়ে আসছে। পরে তারা সুবিধাজনক সময়ে গন্তব্যে রওনা দেয়। এসব রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া ঠেকাতে গত ১৬ সেপ্টেম্বর থেকে পুলিশ বিশেষ অভিযান শুরু করে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উখিয়া ডিগ্রি কলেজ গেইট এলাকায় পুলিশ ও এপিবিএন যৌথ অভিযান চালায়। এতে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে আসা শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

আটকরা ক্যাম্প ছেড়ে বাইরের আসার জন্য একেকজন একেক তথ্য দিয়েছেন। এদের কেউ ক্যাম্পের বাইরে থাকা আত্মীয়ের বাড়ি বেড়াতে, কেউ কাজের জন্য, আবার কেউ চিকিৎসা ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে।

ওসি বলেন, আটকদের মধ্যে ৪০ জনের বেশি রোহিঙ্গাকে ঘটনাস্থল থেকে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ৬১ জনকে থানায় আনা হয়েছে। এদেরকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের মধ্যে কারও বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার অভিযোগ আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।

আটকদের জিজ্ঞাসাবাদ শেষে স্ব-স্ব রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কাছে হস্তান্তর করা হবে।

Previous Post

উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ আহত

Next Post

পেকুয়ায় তিন বসতবাড়ি পুড়ে ছাই

Next Post
পেকুয়ায় তিন বসতবাড়ি পুড়ে ছাই

পেকুয়ায় তিন বসতবাড়ি পুড়ে ছাই

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB