আগামী নয় অক্টোবর,শনিবার কক্সবাজার জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা এবং দশ অক্টোবর, রবিবার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আয়োজন করার জন্য বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
এই তৃণমূল প্রতিনিধি সভায় অংশগ্রহণ করবেন, তারা হলেন,জেলা আওয়ামী লীগের সকল সদস্য,সব উপজেলা কমিটির সকল সদস্য, সকল ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ,জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে নৌকা মার্কা নিয়ে নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ,জেলা পরিষদের দলীয় সদস্য ও দলীয় উপজেলা ভাইস চেয়ারম্যান বৃন্দ,আওয়ামী লীগের গঠণতন্ত্রে নির্ধারিত সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা ও উপজেলা কমিটির সভাপতি, সাধারন সম্পাদকবৃন্দ (কোথাও কোন আহ্বায়ক কমিটি থাকলে আহ্বায়ক ও প্রথম দুইজন যুগ্ম আহ্বায়ক উপস্থিত থাকবেন।)
এই কর্মসূচি চট্টগ্রাম বিভাগের সকল জেলায় একই পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
প্রতিনিধি সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মাহাবুবউল আলম হানিফ এমপি,বিশেষ অতিথি উপস্থিত থাকবেন সাংগঠনিক সম্পাদক জনাব আবু সাঈদ আল মাহমুদ হোসেন এমপি,সাংগঠনিক সম্পাদক জনাব এস এম কামাল হোসেন,ধর্ম বিষয়ক সম্পাদক জনাব এড.সিরাজুল মোস্তফা,অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক বেগম ওয়াসিকা আয়েশা খান এমপি,দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া,উপ-প্রচার সম্পাদক জনাব আমিনুল ইসলাম আমিন।







