শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

জাপানের ‘কাগোশিমা সিটি ফ্রেন্ডশিপ পার্টনার’ হলেন পেকুয়ার রাকিব

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩
0 0
জাপানের ‘কাগোশিমা সিটি ফ্রেন্ডশিপ পার্টনার’ হলেন পেকুয়ার রাকিব
0
SHARES
306
VIEWS
Share on FacebookShare on Twitter

জাপানের কাগোশিমা সিটি কর্তৃক কাগোশিমা সিটি ফ্রেন্ডশিপ পার্টনার হিসেবে মনোনীত হলেন বাংলাদেশি তোফাজ্জল মো. রাকিব। বিশ্বের বিভিন্ন দেশের ১১ জন এই পুরস্কার পেয়েছেন। সাধারণত যাঁরা সব কমিউনিটির সাথে সংস্কৃতির বিনিময় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান তাঁরা এই পুরস্কারের জন্য মনোনীত হন।

তোফাজ্জল মো. রাকিবের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের মুন্সিমোড়া গ্রামে। তিনি ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) প্যাথলজি ও প্যারাসাইটোলজি অনুষদের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত থেকে পিএইচডি করতে জাপান যান। এর আগে ২০১৬ সালের ৩ আগস্ট থেকে ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত একই বিভাগের প্রভাষক ছিলেন।

জাপান সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাবৃত্তি নিয়ে ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত কাগোশিমা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক হিসেবে ছিলেন।

তাঁর ডক্টরাল গবেষণা হচ্ছে প্যাথোফিজিওলজি এবং প্রাণিদের জেনেটিক ব্যাধিগুলোর আণবিক বৈশিষ্ট্যের ওপর।তাঁর পিএইচডি সুপারভাইজার ছিলেন কাগোশিমা বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের অধ্যাপক ড. ওসামো ইয়ামাতু।

২০২৩ সালের এপ্রিল থেকে কাগোশিমা বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন স্কুলে গবেষক হিসেবে কর্মরত আছেন রাকিব।

জানা গেছে, জাপানের খুব পরিচিত ও অভিজাত শহর হচ্ছে কাগোশিমা৷ এই শহরের বিভিন্ন স্কুল-কলেজে সাংস্কৃতিক বিনিময় (cultural exchange) নামে একটা প্রোগ্রাম আছে।

এই প্রোগ্রামে যাঁরা পারদর্শিতা দেখাতে পারেন এবং যাঁরা বিভিন্ন দেশের লোকদের আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করতে পারেন তাঁদের কাগোশিমা সিটি ফ্রেন্ডশিপ পার্টনার মনোনীত করা হয়।

তোফাজ্জল মো. রাকিব বলেন, আমি বিভিন্ন স্কুলে বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে ছাত্র-ছাত্রীদের লেকচার দিয়েছি। এতে কাগোশিমা সিটি কর্তৃপক্ষ মুগ্ধ হয়ে ও যাচাই-বাচাই করে আমাকে ‘কাগোশিমা সিটি ফ্রেন্ডশিপ পার্টনার’ মনোনীত করেছে।

রাকিব বাংলাদেশ এসোসিয়েশন কাগোশিমা, জাপানের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে সংগঠনটির ২০২১ সালে সহসভাপতি, ২০২০ সালে সাধারণ সম্পাদক ও ২০১৯ সালে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাকিব ২০০৪ সালে কৃতিত্বপূর্ণ ফলাফলের মাধ্যমে শিলখালী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি, ২০০৬ সালে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে এইচএসসি, ২০১৩ সালে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ও ২০১৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে প্যাথলজিতে মাস্টার্স করেন।

ডিভিএম ডিগ্রিতে (২০১৫) অসাধারণ কৃতিত্বের জন্য ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পান রাকিব। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে সেই স্বর্ণপদক গ্রহণ করেন তিনি।

ব্যক্তি ও পেশাগত জীবন যাতে আরও সাফল্যময় হয়, সেজন্য তিনি সবার দোয়া চেয়েছেন।

Previous Post

সাগরে মিলল বিশালাকৃতির বোলমাছ

Next Post

চকরিয়ায় বন্যাদুর্গত ৯০০ পরিবারের মাঝে গৃহস্থালি সামগ্রী বিতরণ

Next Post
সাগরে মিলল বিশালাকৃতির বোলমাছ

চকরিয়ায় বন্যাদুর্গত ৯০০ পরিবারের মাঝে গৃহস্থালি সামগ্রী বিতরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB