কক্সবাজার জেলার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সামার’২৩ ভর্তি মেলা অনুষ্ঠিত হচ্ছে কাল। বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে আগামীকাল ২৯ আগস্ট ২০২৩খ্রি. তারিখ মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই মেলা চলবে।
ভর্তি মেলা উদ্ধোধন করবেন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব সালাহউদ্দিন আহমদ সিআইপি।
ভর্তি মেলায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। যেসব শিক্ষার্থী ভর্তি মেলার দিন ভর্তি হবে, তারা ভর্তি ফি’র ৩০% জমা ভর্তি দিয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি, ইসলামিক স্টাডিজ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বিবিএ ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের জন্য এই সুযোগ থাকবে।







