টেকনাফে মাদক কারবারীর বসতবাড়ির খাটের নিচ থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এসময় ইসমাঈল নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব জানান ,গোপন সংবাদের তথ্য অনুযায়ী রবিবার (২৭ আগস্ট) সকাল ৭টার দিকে র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পে কর্মরত র্যাবের একটি আভিযানিক দল সাবরাং ইউনিয়নের মন্ডল পাড়ায় জনৈক নুরুল ইসলামের বসত বাড়িতে অভিযানে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ওই যুবককে আটক করা হয়।
আটক ব্যক্তি বাড়ির মালিক নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ ইসমাঈল (৪৯)। আটক যুবকের স্বীকারোক্তি অনুযায়ী তার শয়ণ কক্ষের খাটের নিচ থেকে বস্তাভর্তী ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো.আবু সালাম চৌধুরী জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তি ও অজ্ঞাতনামা আরও ২/৩জনকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটক মাদক কারবারীকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।







