শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বঙ্গবন্ধু হত্যাকান্ডের প্রধান কুশীলব খন্দকার মোশতাক ও জিয়া– ড. হাছান মাহমুদ

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
শনিবার, ২৬ আগস্ট ২০২৩
0 0
বঙ্গবন্ধু হত্যাকান্ডের প্রধান কুশীলব খন্দকার মোশতাক ও জিয়া– ড. হাছান মাহমুদ
0
SHARES
357
VIEWS
Share on FacebookShare on Twitter

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি জঙ্গিদের পৃষ্ঠপোষক। তারা জঙ্গিদের পক্ষে কথা বলছে। দেশের উন্নয়ন, অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করতে বিএনপি অপরাজনীতি চালিয়ে যাচ্ছে।

এই অপরাজনীতি থেকে দেশকে রক্ষা করতে, জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হলে, বদলে যাওয়া দেশে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তিনি আবারও কক্সবাজার-৩ আসনে সাইমুম সরওয়ার কমলকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।

রামুতে বঙ্গবন্ধুর শোক সভায় টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনঃগঠিত করে, সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তখনই বাঙালির স্বাধীনতাকে হত্যা করার উদ্দেশ্য, স্বাধীনতার পরাজিতরা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।

এই হত্যাকান্ডের প্রধান কুশীলব খন্দকার মোশতাক ও জিয়াউর রহমান। তাদের নেতৃত্বেই বঙ্গবন্ধু হত্যাকান্ডের পরিকল্পনা করা হয়ে ছিল। বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচার যেন না হয়, তার জন্যে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে, হত্যাকান্ডের বিচার চিরদিনের জন্য বন্ধ করতে আইন প্রণয়ন করে ছিল।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল, শোক সভা, মেজবান অনুষ্ঠিত হয়।

কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বে জাতীয় শোক দিবস উদযাপন পরিষদ, রামুর উদ্যোগে এ শোক সভা ও মেজবান আয়োজন করা হয়। শনিবার সকাল ৮টায় থেকে কোরআন খতম ও মিলাদ মাহফিল এবং দুপুর ১২টা থেকে শুরু হয় মেজবান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইছালে ছওয়াবের উদ্দেশ্যে আয়োজিত শোক সভা ও বৃহত্তর মেজবানে শুভেচ্ছা বক্তৃতা করেন, জাতীয় শোক দিবস উদযাপন পরিষদ, রামুর প্রধান উপদেষ্টা সাইমুম সরওয়ার কমল এমপি।

এ সময় তিনি বলেন, আমাদের জাতিগত পরিচয়ে বঙ্গবন্ধুর অবদান, জীবন, কর্ম ও দর্শনকে এ প্রজন্মের কাছে উপস্থাপন ও চর্চার ধারাবাহিকতা রক্ষা করতেই রামুতে প্রতি বছর মেজবান ও শোকসভা আয়োজন করা হয়েছে।

আওয়ামীলীগ নেতা খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল গণি’র সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় স্বাগত বক্তৃতা রাখেন, উদযাপন পরিষদের আহ্বায়ক কক্সবাজার জেলা পরিষদ সদস্য ফরিদুল আলম।

শুভেচ্ছা বক্তৃতা রাখেন, উদযাপন পরিষদের মহাসচিব ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো।

শোক সভায় সম্মানিত অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান লে. কর্ণেল (অব:) ফোরকান আহমদ, কক্সবাজার পৌর মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, জেলা জজ কোর্টে পিপি ফরিদুল আলম, জেলা আওয়ামীলীগের সাবেক মহিলা বিষযক সম্পাদক মুসরাত জাহান মুন্নী, জেলা স্বেচ্ছা সেবকলীগের সাবেক সদস্য সচিব এড. একরামুল হুদা, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফরিদ আহমদ চৌধুরী, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামশুল আলম, চাকমারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মোহাম্মদ ঈসমাইল নোমান, রাজারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফিজুর রহমান,

কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলী হোসেন, রামু উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি তপন মল্লিক, সাধারণ সম্পাদক আবুবক্কর ছিদ্দিক, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মাবুদ, ইউনুছ ভূট্টো, ছৈয়দ নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা গোলাম কবীর মেম্বার, আইয়ুব সিকদার, ওসমান সরওয়ার মামুন, জহির উদ্দিন, আবছার কামাল সিকদার, জহির উদ্দীন সিকদার প্রমুখ। সভা সঞ্চালনা করেন, আনছারুল হক ভূট্টো, ছৈয়দ মোহাম্মদ আবদুস শুক্কুর।

Previous Post

সাতদিন ধরে খোঁজ নেই আজিমের

Next Post

অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী’র ১৩ তম মৃত্যু বার্ষিকী আজ

Next Post
অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী’র ১৩ তম মৃত্যু বার্ষিকী আজ

অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী’র ১৩ তম মৃত্যু বার্ষিকী আজ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB