শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

মসজিদ মাদ্রাসায় কর্মরত রোহিঙ্গাদের সরকারি সুযোগ সুবিধা বাতিলের দাবি

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
রোববার, ২৬ সেপ্টেম্বর ২০২১
0 0
0
SHARES
311
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় কর্মরত রোহিঙ্গাদের সরকারি সুযোগ সুবিধা বাতিল সহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটি। এ বিষয়ে রবিবার (২৬সেপ্টেম্বর) দুপুরে সুনির্দিষ্ট কিছু রোহিঙ্গার তালিকা সম্বলিত একটি স্মারকলিপি কক্সবাজার ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফাহমিদা বেগমের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, ১৯৮০ সালের পর থেকে বিভিন্ন সময় রোহিঙ্গারা বাংলাদেশে আগমন শুরু করেছে। তখন থেকে এসব রোহিঙ্গা নানা উপায়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশায় জড়িত হয়ে পড়ে। অনেকে স্থায়ীভাবে বাংলাদেশে বসাবাস শুরু করেছে। ইতোমধ্যে অনেক রোহিঙ্গার তৃতীয় এমনকি চতুর্থ প্রজন্ম বাংলাদেশে জন্ম গ্রহণ করছে। ২০১৭ সালের ২৫ আগস্টের পরে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পরে তারা ক্যাম্প থেকে নিয়মিত বের হয়ে নানা অপরাধে জড়িয়ে পড়ছে। অনেক রোহিঙ্গার কর্মকান্ড দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে পড়ছে।
স্মারকলিপিতে আরো বলা হয়, কক্সবাজার শহরতলীসহ জেলার বিভিন্ন জায়গায় ইমাম, মোয়াজ্জিন, মসজিদের পরিচালক অথবা শিক্ষক হিসাবে রোহিঙ্গারা কর্মরত আছেন। রোহিঙ্গারা নানা কৌশলে সংশ্লিষ্টদের মিথ্যা তথ্য দিয়ে ভোটার তালিকায়ও নাম ওঠিয়েছেন। অনেক রোহিঙ্গা স্থায়ী হওয়ার কৌশল অবলম্বন করছে। তাই জেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় কর্মরত নতুন-পুরাতন রোহিঙ্গাদের তালিকা করে দ্রæত তাদের সমস্ত সরকারি সুযোগ সুবিধা বাতিল করা দরকার। যে সমস্ত মসজিদ বা মাদরাসায় রোহিঙ্গাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের কাছে লিখিত চিঠি পাঠাতে ইসলামিক ফাউন্ডেশনের প্রতি আহবান জানানো হয় স্মারকলিপিতে।
স্মারকলিপি দানকালে আরো উপস্থিত ছিলেন- ইফার সহকারী পরিচালক মুহাম্মদ সরওয়ার আকবর, কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মাহাবুবুর রহমান, সহ সভাপতি নুরুল আজিম সওদাগর, সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ইমাম খাইর এবং প্রচার সম্পাদক মোঃ নেজাম উদ্দিন।

Previous Post

কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

Next Post

স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে আসছেন মঙ্গলবার

Next Post

স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে আসছেন মঙ্গলবার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB