শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বান্দরবানের আলীকদমের ১৩ কর্মচারীর দুর্ভোগ

মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম (বান্দরবান) by মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম (বান্দরবান)
শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩
0 0
0
SHARES
332
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী iBAS++ এর অনলাইন ‘পে ফিকজেক্শান’ না হওয়ায় বান্দরবান জেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আবাসিক ছাত্রাবাসে কর্মরত ১৩ জন কর্মচারীর দুর্ভোগ কাটছে না। এসব কর্মচারীদেরকে ২০১৫ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত অফিস আদেশে সরকারি চাকুরীতে নিয়মিত করেন। এরপরও অধস্তন কর্মকর্তাদের কার্যকর সহযোগিতা না থাকায় এসব কর্মচারীরা বৃদ্ধ বয়সেও সরকারি চাকুরীর পুরোপুরি সুফল ভোগ করতে পারছেন না।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, বান্দরবান পার্বত্য জেলার আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আবাসিক ছাত্রাবসে জেলা প্রশাসকের নিয়োগ আদেশে ১৯৮৬ সালের ১৪ ডিসেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ৩২৫/১৬৬৯/১৯/প্রাই নম্বর স্মারকমূলে এসব কর্মচারীদের নিয়োগ দেন। আশির দশকে পার্বত্য চট্টগ্রামে বিশেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় এ দু’টি ছাত্রাবাস প্রতিষ্ঠা করে তাতে জনবল নিয়োগ দেয় সরকার।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের স্বাক্ষরিত ৮ অক্টোবর ২০১৫ এর ১৪৮৪ নাম্বার স্মারকের পত্রে জানা যায়, আলীকদম সদর ও বালাঘাটায় স্থাপিত আবাসিক ছাত্রাবাসে কর্মরত হেড বাবুর্চি, বাবুর্চি, সুইপার, নৈশ প্রহরী, আয়া, দারোয়ান ও ঝাড়ুদার পদে ১৩ জন কর্মচারীর চাকুরী সন্তোষজনক বিবেচনায় ১৬ জুন ২০১৫ তারিখে অনুষ্ঠিত বিভাগীয় নির্বাচন কমিটি (ডিপিসি) সভার সুপারিশে চাকুরী নিয়মিত করার আদেশ দেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক (অর্থ-রাজস্ব) ১৩ জুন ২০২২ তারিখে ১৫১৩ নাম্বার স্মারকের পত্রে জানান, বান্দরবান জেলার সদর ও আলীকদম উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ছাত্রাবাসে কর্মরত রাজস্বখাতভূক্ত কর্মচারীদের জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী iBAS++ এর ‘অনলাইন ফিকজেক্শান’ বেতন নির্ধারণ ও রাজস্ব বাজেট হতে বেতন-ভাতা পরিশোধের অনুমতি পত্র দেন উপজেলা শিক্ষা অফিসারকে। এ পত্রে বলা হয়, ‘আবাসিক ছাত্রাবাসে কর্মরত রাজস্বখাতভূক্ত নিয়মিতকরণকৃত কর্মচারীদের বেতন-ভাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়সমুহের ৩২১১১০৪ আনুষাঙ্গিক কর্মচারী ও প্রতিষ্ঠান কোড থেকে পরিশোধ করা হচ্ছে। ফলে তাদের জিপিএফ হিসেবে কর্তন, গৃহনির্মাণ অগ্রিম ঋণ কর্তন ও বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান করা জটিলতা দেখা দিয়েছে।’ এ জটিলতা নিরসনের জন্য সহকারি পরিচালক (অর্থ-রাজস্ব) তাঁর পত্রে এসব কর্মচারীদের বেতন-ভাতা প্রাতিষ্ঠানিক কোড ১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়সমুহ-এ বেতন-ভাতা খাত থেকে প্রদানের লক্ষ্যে iBAS++ এ অনলাইন বেতন নির্ধারণ করার ব্যবস্থা গ্রহণের কথা জানান।

এদিকে, আলীকদম উপজেলা শিক্ষা অফিস হতে ২২ জুন ২০২২ তারিখে ও বান্দরবান সদর উপজেলা শিক্ষা অফিস থেকে ১৮ জুলাই ২০২২ তারিখে পৃথক দু’টি পত্রে সংশ্লিষ্ট আবাসিক ছাত্রাবাস কর্মচারীদের বেতন অনলাইনে প্রদানের জন্য আইবাসে অন্তর্ভূক্তির জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে পত্র দেন। এ দু’টি পত্রে জানা যায়, এসব কর্মচারীদের জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী বেতন নির্ধারণ করা যাচ্ছে না। কারণ আইবাস পে-ফিকজেক্শান সিস্টেমে ‘আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় আবাসিক ছাত্রাবাস ও ‘বালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আবাসিক ছাত্রাবাস’ দপ্তরটি নেই। এ দু’টি দপ্তরকে আইবাসে অন্তর্ভূক্ত করার সরকারি দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের আওতাভূক্ত ‘স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট’।

আলীকদম আবাসিক ছাত্রাবাসে কর্মরত বাবুর্চি মোঃ আব্দুল কুদ্দুছ ও দারোয়ান মোঃ আব্দুল মোতালেব জানান, আমরা এখন নিরূপায়। গত ২২ জুন ২০২২ তারিখে আমাদের কর্মরত প্রতিষ্ঠানকে আইবাসে অন্তর্ভূক্ত করার জন্য যাবতীয় ডকুমেন্টপত্র সংযুক্ত করে স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট’ এর জাতীয় কর্মসূচী পরিচালক বরাবর আবেদন করেছি। উপজেলা শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকেও সুপারিশপত্র পাঠানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কার্যকর সুরাহা হচ্ছে না।

তারা বলেন, আমাদের অনেকে চাকুরীর বয়স দু’এক বছর বাকী আছে। এ বয়সেও যদি সরকারি চাকুরীর সুযোগ-সুবিধা বঞ্চিত হই তবে মরণেই এর গতি হবে।

এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে জানতে চাইলে বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, আইবাস সিস্টেমে এ দু’টি আবাসিক ছাত্রাবাস ও পদ উল্লেখ নেই। এ কারণে এসব কর্মচারীদের নাম অন্তর্ভূক্ত করে পে ফিকজেক্শান করতে জটিলতার সৃষ্টি হয়েছে। আমরা তাদের বিষয়টি নিয়ে আন্তরিক। সম্প্রতি এ বিষয়টি সচিবকে অবহিত করা হয়েছে। আশা করছি, শীঘ্রই সুরাহা হবে।

Previous Post

চকরিয়ায় সংঘর্ষের ঘটনায় সাংবাদিকদের আসামী করায় ক্ষোভ

Next Post

উন্নত জীবন নিশ্চিতে পেনশন চালু করা হলো: প্রধানমন্ত্রী

Next Post
উন্নত জীবন নিশ্চিতে পেনশন চালু করা হলো: প্রধানমন্ত্রী

উন্নত জীবন নিশ্চিতে পেনশন চালু করা হলো: প্রধানমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB