শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়া পৌর নির্বাচন শেষ হলেও সরেনি পোস্টার

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
রোববার, ২৬ সেপ্টেম্বর ২০২১
0 0
চকরিয়া পৌর নির্বাচন শেষ হলেও সরেনি পোস্টার
0
SHARES
313
VIEWS
Share on FacebookShare on Twitter

গত ২০ সেপ্টেম্বর চকরিয়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের ছয় দিন পরও কক্সবাজারের চকরিয়া পৌরসভার বিভিন্ন এলাকা থেকে অপসারণ করা হয়নি নির্বাচনী ব্যানার-পোস্টার। রবিবারও পৌর এলাকার সড়ক, দোকান, স্কুলের সামনে এসব পোস্টার-ব্যানার ঝুলে থাকতে দেখা যায়। অনেক জায়গায় সাঁটানো পোস্টার ও ব্যানার ছিঁড়ে সড়ক ওপর পড়ে আছে। কোনো প্রার্থীকেও নিজ উদ্যোগ পোস্টার সরাতে দেখা যায়নি।
গতকাল বেলা ১২টার দিকে পৌর এলাকার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চিরিংগা, থানার রাস্তার মাথা, থানার সেন্টার, উপজেলা পরিষদ, মগবাজার, বিদ্যাপীঠ, জনতা মাার্কেট, বাইতুশ শরফ, কাহারিয়াঘোনা, করিয়াঘোনা, লক্ষ্যারচর, ফুলতলা ও সবুজবাগ আবাসিক এলাকায় দেখা যায়, প্রচুর পোস্টার-ব্যানার টানানো। অনেক জায়গায় ছেঁড়া পোস্টার মাটিতে পড়ে আছে, কোথাও পোস্টারসহ রশি ছিঁড়ে সড়কের মাঝখানে ঝুলে আছে।
চিরিংগা থেকে মগবাজার পর্যন্ত দেড় কিলোমিটার সড়কের ওপর সারি সারি শুধু পোস্টার দেখা মিলেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তিন শ গজের মধ্যে পোস্টার-ব্যানার অপসারণ করা না হলেও তাঁদের কোনো মাথাব্যথা নেই। পৌর কর্তৃপক্ষও পোস্টার অপসারণের দায়িত্ব নেয়নি।
মগবাজার এলাকার একজন দোকানদার বলেন, ‘ভোট শেষ হয়েছে আজ ছয় দিন হয়েছে। এখনো কোনো প্রশাসনের কেউ অপসারণ করতে দেখা যায়নি। কোনো প্রার্থীও নিজ দায়িত্বে পোস্টার সরাতে দেখা যায়নি। নিজ থেকে পোস্টার সরাতে চাইলে নিজেরই বিপদের মুখোমুখি হওয়ার ভয়ে করিনি। এসব পোস্টার সব প্রভাবশালী নেতাদের, ধরলেই বিপদ।’
চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জিয়াউদ্দিন বলেন, ‘পৌরসভা নির্বাচন শেষ হয়ে গেলেও রাস্তায় ঝুলে আছে প্রার্থীদের পোস্টার। নির্বাচনী আচরণবিধিতে নির্বাচনে শেষে পোস্টার সরানো নির্দেশনা রয়েছে। তবে তা কেউই মানেনি।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভা ভোটের রিটার্নিং কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ বলেন, ‘ভোটে অংশ নেওয়া প্রার্থীদের নিজ দায়িত্বে এসব পোস্টার সরিয়ে ফেলার কথা। ভোটের ফল ঘোষণার দিনই প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছিল, যেন নিজ দায়িত্বে পোস্টার সরিয়ে ফেলেন।’

Previous Post

চকরিয়ায় কৃষকের বাড়িতে হামলা, আহত-৫, মালামাল লুট

Next Post

মেজর (অব:) সিনহা হত্যা মামলা: চতুর্থ দফায় সাক্ষ্যগ্রহণ মঙ্গলবার শুরু

Next Post

মেজর (অব:) সিনহা হত্যা মামলা: চতুর্থ দফায় সাক্ষ্যগ্রহণ মঙ্গলবার শুরু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB