কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন । নিহত ব্যক্তি হলেন রিদুয়ান (২৫)। তিনি ছিলেন মোটরসাইকেল আরোহী। নিহত রিদুয়ান বান্দরবানের লামা ফাঁসিয়াখালী ইউনিয়নের
ইয়াংছা এলাকার মহিউদ্দিনের ছেলে।
তবে এই ঘটনায় আহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (১৫ আগষ্ট)রাত সাড়ে ৯ টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের রাস্তার মাথা হক স্কয়ার ক্লাবের সামনের সড়কে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মাকসুদ আহমেদ।
তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। এই ঘটনায় একজন নিহত রয়েছেন। আহত হয়েছে একজন৷ দুর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করা হয়েছে। আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে। এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।







