শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

আওয়ামী লীগ সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না- বীর বাহাদুর

বার্তা পরিবেশক by বার্তা পরিবেশক
মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩
0 0
আওয়ামী লীগ সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না- বীর বাহাদুর
0
SHARES
355
VIEWS
Share on FacebookShare on Twitter

বান্দরবান, ১৫ আগস্ট ২০২৩ খ্রি.

পার্বত্য চট্টগ্রাম বিয়ষক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব ও দুস্থদের পাশে রয়েছেন এবং আজীবন থাকবেন।

আজ বিকালে বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান জেলা শাখার আয়োজনে বান্দরবান পৌরসভার ১নং ওয়ার্ডের বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বন্যায় ক্ষতিগ্রস্থ বান্দরবান বানবাসীদের মাঝে রান্না করা খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি আনতে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। কিন্তু ঘাতক কুচক্রীমহল ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে বঙ্গবন্ধুর সেই ইচ্ছা পূরণ হতে দেয়নি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার ইচ্ছা পূরণের লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশনকে বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী বীর বাহাদুর।

পার্বত্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্যোগকবলিত মানুষের পাশে স্থানীয় জনপ্রতিনিধিদের থাকার জন্য নির্দেশ দিয়েছেন। পার্বত্যবাসীর দুঃখের সংবাদ পেয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্গত মানুষের কাছে ত্রাণ সামগ্রী দ্রুত পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। আর এই সরকার যে পরিমাণ গরীব ও অসহায়দের সেবা ও সাহায্য সহযোগিতা করে আসছে তা এর আগে অন্য কেউ আর করেনি।

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং পরে পৌরসভা এলাকায় বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।

এসময় বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.শফিকুর রহমান,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.সামশুল ইসলামসহ জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, শ্রমিকলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে দিনের প্রথমভাগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি যথাযোগ্য মর্যাদায় ভাবগম্ভীর্য পরিবেশে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।

Previous Post

লামায় জাতীয় শোক দিবস পালিত

Next Post

চকরিয়া উপজেলা প্রশাসনের জাতীয় শোক দিবস পালন

Next Post
চকরিয়া উপজেলা প্রশাসনের জাতীয় শোক দিবস পালন

চকরিয়া উপজেলা প্রশাসনের জাতীয় শোক দিবস পালন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB