পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) দিনব্যাপী উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে ভাবগাম্ভীর্যের সঙ্গে এ শোক দিবস পালন করা হয়।
লামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লামাপৌর মেয়র মো: জহিরুল ইসলামের নেতৃত্বে এবং বাংলাদেশ আওয়ামীলীগের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী শোক দিবসের নানা আয়োজনের মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি, আলোচনা সভা, কোরআন খতম, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতো শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া মোনাজাত এবং খাবার বিতরণ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান জেলার সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান,উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা,
বাংলাদেশ আওয়ামীলীগ লামা উপজেলা সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা জাভেদ কায়সার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস,এম,রাহাতুল ইসলাম,লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,সহ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দগন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও লামা উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফাতেমা পারুল ও ভাইস-চেয়ারম্যান জাহেদ উদ্দিন,
মিল্কি রানী দাশ, পৌর আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর মোঃ রফিক, সাধারণ সম্পাদক বাসু পালিতসহ সকল ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ উপজেলার সর্বস্তরের জনগণ।







