জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রামু উপজেলা কমান্ডের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় রামু বাইপাস মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ,জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল হক চেয়ারম্যানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা।
স্বাগত বক্তব্য রাখেন রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার রনধীর বড়ুয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা নির্বাচন অফিসার মাহফুজুল ইসলাম, রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আনছারুল হক ভূট্টুো।
সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাইমুনুর রশিদ, ফারুক আহমদ, সুখেন্দু বড়ুয়া, ফনিন্দ্র বড়ুয়া, অলোক বড়ুয়া, মনতাজুল হক,শামসুল আলম, আব্দুল জব্বার, আব্দুস শুক্কুর, ছৈয়দ উল্লাহ, ফরিদ আহমদ, আব্দুস সালাম, অর্জিত শর্মা, উদায়ন বড়ুয়া ও রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক খালেদ হোসেন টাপু প্রমুখ।
সবশেষে মোনাজাত পরিচালনা করেন রামু উপজেলা পরিষদের জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হাকিম।







