জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে কালো ব্যাজ ধারণ, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে রামু বাইপাস মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গৃহিত কর্মসূচি শুরু হয়।
রামু উপজেলা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আনছারুল হক ভূট্টোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ হোসেন টাপু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা।
বিশেষ অতিথি ছিলেন রামু মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল হক চেয়ারম্যান, সাবেক ডেপুটি কমান্ডার ধনধীর বড়ুয়া, রামু উপজেলা নির্বাচন অফিসার মাহফুজুল ইসলাম।
অনুষ্ঠান উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান এজাওয়াত উল্লাহ মহাববত, অনিক বড়ুয়া, আনোয়ার কামাল বাদল, ডা: শ্যামল শর্মা, শঙ্কর শর্মা, সেলিম সরওয়ার, অসীম বড়ুয়া, কলিম উল্লাহ, সাগর বড়য়া, শাহেজুর রহমান, সালাহ আহমদ, ফোরকান মিয়া, আব্দুস শুক্কুর, সন্তোষ বড়ুয়া, মিজানুর রহমান ও রবিন বড়ুয়া প্রমুখ।







